স্টাফ রিপোর্টার, কলকাতা: দল থেকে আমায় এখনও কিছু বলা হয়নি৷ আমি এখনও মেয়র আছি- রবিবার রাতে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত একথা বললেও হাবভাবে বুঝয়ে দিলেন তিনিও হাত-পা গুটিয়ে বসে নেই৷ তৃণমূল তাঁকে মেয়র পদ থেকে সরাতে তৎপর হলেও আইনি ব্যারিকেড তিনিও তৈরি রাখছেন৷
মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার বিধাননগর পুরসভার কাউন্সিলরদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক করেন ফিরহাদ হাকিম ও সুজিত বসু৷ শুধু ডাকা হয়নি মেয়র সব্যসাচী দত্তকে৷ সেদিন দুপুরে ওই বৈঠকের পরই রাতে মুকুল রায় চলে আসেন সল্টলেকে৷ দেখা করেন সব্যসাচীর সঙ্গে৷ বিধাননগর সুইমিং পুলে তারা একটি বৈঠক করেন৷ যদিও সব্যসাচী বলেন সুইমিং পুলের একটি অনুষ্ঠানের আমন্ত্রণে মুকুলদা এসেছেন৷
রবিবার রাতে বৈঠক শেষে মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘সংবাদমাধ্যমে বিধাননগর পুরসভা সম্পর্কে অনেক কিছু প্রকাশিত হলেও আমাকে কিছু জানানো হয়নি। তাই এ নিয়ে কোনও মন্তব্য করব না। আমার সমস্যার কথা শুনে মুকুলদা এসেছেন। কয়েকজন আইনজীবী এখানে আছেন। তাঁরা আমাকে পুর আইন সম্পর্কে অনেক কিছু বলেছেন। যে কেউ চাইলে বৈঠক ডাকতে পারে। এতে কিছু যায় আসে না।’ তিনি আরও বললেন, ‘যতদিন মেয়র আছি, ততদিন মেয়রের সব দায়িত্ব পালন করব। নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করব।’ এছাড়া রাজ্যের আইন অনুসারে মেয়র ছাড়া অন্য কেউ মেয়র পরিষদের বৈঠক ডাকতে পারে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ পরে সব্যসাচী জানান, সোমবার তিনি পুরসভায় যাবেন৷
এদিকে সোমবার মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে বসছেন বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্ট্যোপাধ্যায়৷ রবিবার টেলিফোনে কলকাতা ২৪x৭ কে তিনি জানান, ১০ তারিখে আমাদের বোর্ড আছে তাই সোমবার কাউন্সিলরদের নিয়ে বসতে পারি৷ অনেক দিন ধরে মেয়র পরিষদের বৈঠক হয় না৷ পুরসভার উন্নয়নের কাজের গতি বাড়াতে এই বৈঠক প্রয়োজন৷ ফলে সব্যসাচী এদিন পুরসভায় যাওয়ার পর কি হয় সেটা দেখার জন্যই অনেকেই কৌতুহলী৷
এদিন সব্যসাচীর ‘সমর্থনে’দিনভর মুখ খুলেছেন বিজেপি নেতা মুকুল রায়। শুধু মুখ খোলাই নয়, বিস্ফোরক মন্তব্য করেছেন মুকুল৷ তিনি বলেন, “চেয়ারম্যান পদে নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হয়। যে কেউ চাইলেই সরিয়ে দিতে পারবে না। লোক বলছে, মেয়র ভালো কাজ করছেন। বিধায়ক ভালো কাজ করছেন না। তাই ভোটে বিধায়ককে হারিয়ে দিয়েছে মানুষ।” এরপরই ইঙ্গিতপূর্ণ হয়ে যায় মুকুল রায়ের বক্তব্য। মুকুল রায় বলেন,”বিগত লোকসভা নির্বাচনে সব্যসাচী আমাদের পক্ষে ভালো ছিল।”
The post মুকুলের ‘পরামর্শ’ নিয়ে সোমবার পুরসভায় যাবেন সব্যসাচী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jt1Q9j
No comments:
Post a Comment