স্টাফ রিপোর্টার, বারাকপুর: উত্তর ২৪ পরগণার বারাকপুরের চন্দন পুকুর বাজারে নাগরিক মঞ্চের ধর্নায় শামিল হলেন সংশ্লিষ্ট ওই লোকসভা কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং এবং প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার। না কোন রাজনৈতিক সমীকরন নেই এই ধর্না মঞ্চে। বারাকপুর পুরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে এবার আন্দোলনে নামল বারাকপুর নাগরিক মঞ্চের সদস্যরা । সেই মঞ্চেই ভিন্ন সময়ে হাজির হন বারাকপুরের প্রাক্তন ও বর্তমান সাংসদ। তবে একসঙ্গে নয়।
সকালে ধর্না মঞ্চে দেখা যায় তড়িৎ তোপদারকে, বিকেলে ওই একই মঞ্চে দেখা যায় বিজেপি সাংসদ অর্জুন সিংকে। এবার বারাকপুর পুরসভার দুর্নীতির বিরুদ্ধে গড়ে উঠল সম্পূর্ণ অরাজনৈতিক নাগরিক মঞ্চ । সেই নাগরিক মঞ্চে পুরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনভর ধর্ণা দিলেন বারাকপুরের সাধারন নাগরিকদের একাংশ । ধর্না মঞ্চে সাধারন নাগরিকদের পাশে এসে দাঁড়ালেন ওই লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার এবং বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং, যুব বিজেপি নেতা মনীশ শুক্লার মত নেতৃত্বরা ।

বারাকপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক মঞ্চের এক গুচ্ছ অভিযোগ রয়েছে। একদিকে বারাকপুর পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে দুর্নীতির অভিযোগ, আরেকদিকে খেলার মাঠ প্রোমোটারদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত, পুকুর বুঝিয়ে বেআইনী ভাবে প্রমোটিং করার অভিযোগ করেছেন নাগরিক মঞ্চের সঙ্গে যুক্ত সাধারন নাগরিকরা । সাধারন নাগরিকদের বক্তব্য, এসবের সঙ্গেই যুক্ত হয়েছে পুরসভার কাউন্সিলরদের দুর্নীতির পাহাড় ।

এই নাগরিক মঞ্চে উপস্থিত হয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াইতে আমরা সব সময় এই নাগরিক মঞ্চের পাশে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এখন শেষ সময় চলছে, তাই রাহুর দশা কাটছে না । যা করছে সবই ভুল হচ্ছে। ওই সরকার টিকবে না ।” বারাকপুরের অরাজনৈতিক এই ধর্না মঞ্চে প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার সকালে আসেন, ওই একই মঞ্চে রবিবার বিকেলে আসেন অর্জুন সিং । অর্জুন বাবুর বক্তব্য, “তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সব মানুষ একজোট হোক । দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে রাজনীতি চাইনা । সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই ।”
The post তৃণমূলী দুর্নীতির বিরুদ্ধে একমঞ্চে অর্জুন সিং-তড়িৎ তোপদার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XxwV5P
No comments:
Post a Comment