Wednesday, July 17, 2019

ইজরায়েল অ্যারোস্পেসের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় নৌসেনার

জেরুজালেম: ইজরায়েল অ্যারোস্পেসের সঙ্গে পাঁচ কোটি ৫০ মিলিয়ন ডলারের চুক্তি হল ভারতীয় নৌসেনার। বৃহস্পতিবার ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভারতীয় নৌবাহিনী ও মুম্বইয়ের এমডিএল শিপইয়ার্ডে মিসাইল সিস্টেমের জন্য সরঞ্জাম সরবরাহে এই ৫০ মিলিয়ন ডলারের একটি ‘ফলোআপ চুক্তি’ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সামরিক ঠিকাদার সংস্থা অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ।

অ্যারোস্পেসের সরবররাহ করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার নৌ-ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার জন্য এই চুক্তি হয়েছে বলে বুধবার ইসরায়েলি প্রতিষ্ঠানটি জানিয়েছে সংবাদমাধ্যমকে।

মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) শিপইয়ার্ডটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণে ব্যবহৃত হয়।

“ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও সরবরাহের পর গ্রাহকের ব্যবহারিক প্রয়োজনের দেখভালের পর্যায়ে পৌঁছনোর ক্ষেত্রে এ চুক্তি একটি ব্রেক থ্রু,” বলেছেন ইসরায়েল অ্যারোস্পেসের ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও মহাকাশ বিভাগের কর্তা বোয়াজ লেভি।

The post ইজরায়েল অ্যারোস্পেসের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় নৌসেনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JEtaD1

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez