মুম্বই: বিশ্বকাপ শেষ৷ দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই ভারতীয় দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফেরার পর ভারতের পরবর্তী বিদেশ সফর ২০২০’র ফেব্রুয়ারিতে৷ মাঝে ঘরের মাঠে পর পর বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে ভারত৷ আসন্ন ঘরোয়া মরশুমে ৫টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়া৷
ভারতের ২০১৯-২০ ঘরোয়া মরশুম শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে৷ যার পর অনুষ্ঠিত হবে গান্ধী-ম্যান্ডেলা সিরিজ৷ সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে প্রোটিয়াদের সঙ্গে টি-২০ ও টেস্ট সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোং৷ ভারতের ঘরোয়া মরশুমের পূর্ণাঙ্গ সূচিতে চোখ বুলিয়ে নেওয়া যাক৷ সঙ্গে কোহলিদের নিউজিল্যান্ড সফরের সূচিও দেখে নেওয়া যাক৷
দক্ষিণ আফ্রিকার ভারত সফর ২০১৯ (৩টি টি-২০ ও ৩টি টেস্ট)
১৫ সেপ্টেম্বর: প্রথম টি-২০ (ধরমশালা)
১৮ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-২০ (মোহালি)
২২ সেপ্টেম্বর: তৃতীয় টি-২০ (বেঙ্গালুরু)
২-৬ অক্টোবর: প্রথম টেস্ট (ভাইজ্যাগ)
১০-১৪ অক্টোবর: দ্বিতীয় টেস্ট (রাঁচি)
১৯-২৩ অক্টোবর: তৃতীয় টেস্ট (পুণে)
বাংলাদেশের ভারত সফর ২০১৯ (৩টি টি-২০ ও ২টি টেস্ট)
৩ নভেম্বর: প্রথম টি-২০ (নয়াদিল্লি)
৭ নভেম্বর: দ্বিতীয় টি-২০ (রাজকোট)
১০ নভেম্বর: তৃতীয় টি-২০ (নাগপুর)
১৪-১৮ নভেম্বর: প্রথম টেস্ট (ইন্দোর)
২২-২৬ নভেম্বর: দ্বিতীয় টেস্ট (কলকাতা)
ওয়স্ট ইন্ডিজের ভারত সফর ২০১৯ (৩টি টি-২০ ও ৩টি ওয়ান ডে)
৬ ডিসেম্বর: প্রথম টি-২০ (মুম্বই)
৮ ডিসেম্বর: দ্বিতীয় টি-২০ (তিরুবনন্তপুরম)
১১ ডিসেম্বর: তৃতীয় টি-২০ (হায়দরাবাদ)
১৫ ডিসেম্বর: প্রথম ওয়ান ডে (চেন্নাই)
১৮ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ান ডে (ভাইজ্যাগ)
২২ ডিসেম্বর: তৃতীয় ওয়ান ডে (কটক)
জিম্বাবোয়ের ভারত সফর ২০২০ (৩টি টি-২০)
৫ জানুয়ারি: প্রথম টি-২০ (গুয়াহাটি)
৭ জানুয়ারি: দ্বিতীয় টি-২০ (ইন্দোর)
১০ জানুয়ারি: তৃতীয় টি-২০ (পুণে)
অস্ট্রেলিয়ার ভারত সফর ২০২০ (৩টি ওয়ান ডে)
১৪ জানুয়ারি: প্রথম ওয়ান ডে (মুম্বই)
১৭ জানুয়ারি: দ্বিতীয় ওয়ান ডে (রাজকোট)
১৯ জানুয়ারি: তৃতীয় ওয়ান ডে (বেঙ্গালুরু)
ভারতের নিউজিল্যান্ড সফর ২০২০ (৫টি টি-২০, ৩টি ওয়ান ডে ও ২টি টেস্ট)
২৪ জানুয়ারি: প্রথম টি-২০ (অকল্যান্ড)
২৬ জানুয়ারি: দ্বিতীয় টি-২০ (অকল্যান্ড)
২৯ জানুয়ারি: তৃতীয় টি-২০ (হ্যামিল্টন)
৩১ জানুয়ারি: চতুর্থ টি-২০ (ওয়েলিংটন)
২ ফেব্রুয়ারি: পঞ্চম টি-২০ (মাউন্ট মাউনগানুই)
৫ ফব্রুয়ারি: প্রথম ওয়ান ডে (হ্যামিল্টন)
৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় ওয়ান ডে (অকল্যান্ড)
১১ ফব্রুয়ারি: তৃতীয় ওয়ান ডে (মাউন্ট মাউনগানুই)
২১-২৫ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (ওয়েলিংটন)
২৯ ফেব্রুয়ারি-৪ মার্চ: দ্বিতীয় টেস্ট (ক্রাইস্টচার্চ)
দক্ষিণ আফ্রিকার ভারত সফর ২০২০ (৩টি ওয়ান ডে)
১২ মার্চ: প্রথম ওয়ান ডে (ধরমশালা)
১৫ মার্চ: দ্বিতীয় ওয়ান ডে (লখনৌ)
১৮ মার্চ: তৃতীয় ওয়ান ডে (কলকাতা)
The post ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে লম্বা ঘরোয়া মরশুম ভারতের, দেখে নেওয়া যাক সূচি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LWFwYx
No comments:
Post a Comment