Thursday, July 25, 2019

শিবমকে সঙ্গে নিয়ে ভারতকে লিড এনে দিলেন ঋদ্ধিমান

অ্যান্টিগা: ম্যাচের রাশ প্রথম দিনেই নিজেদের হাতে নিয়েছিল ভারত৷ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে নিজেদের অবস্থান আরও মজবুত করল হনুমা বিহারীর নেতৃত্বাধীন ভারতীয়-এ দল৷

আরও পড়ুন: আউট না হয়েও ক্রিজ ছাড়লেন যুবরাজ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬৬.৫ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে৷ অর্থাৎ ৯ উইকেট হাতে নিয়ে ক্যারিবিয়ানদের তুলনায় ১৫৮ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল৷ দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজকে নির্বিঘ্নে টপকে যায় ইন্ডিয়া-এ৷

দ্বিতীয় দিনে সাকুল্যে ৭৭ ওভার খেলা হয়৷ সেই ৭৭ ওভারে ৭ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে আরও ২২৯ রান যোগ করে ভারত৷ অর্থাৎ দ্বিতীয় দিনের শেষ ভারত ৯৯ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট ২৯৯ রান তুলেছে৷ যার অর্থ, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের থেকে প্রথম ইনিংসের নিরিখে ৭১ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল৷

আরও পড়ুন: লর্ডস টেস্টে বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর সুযোগ আইরিশদের

ভারতকে মূল্যবান লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করেন ঋদ্ধিমান সাহা৷ জাতীয় দলে যোগ দেওয়ার আগে ‘এ’ দলের হয়ে যথাযথ মহড়া সেরে রাখেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান৷ ষষ্ঠ উইকেটের জুটিতে শিবম দুবেকে সঙ্গে নিয়ে ১২৪ রান যোগ করেন ঋদ্ধি৷ দুবে ৭১ রান করে আউট হলেও ব্যক্তগত ৬১ রানে অপরাজিত রয়েছেন সাহা৷

তার আগে প্রিয়ঙ্ক পাঞ্চাল আউট হন ৪৯ রানে৷ শুভমন গিল ৪০ রান করে ক্রিজ ছাড়েন৷ ক্যাপ্টেন হনুমা বিহারীর ব্যক্তিগত সংগ্রহ ৩১ রান৷ খাতা খুলতে পারেননি স্রিকর ভরত৷ কৃষ্ণাপ্পা গৌতম আউট হন ৬ রান করে৷ খাতা খোলার আগেই শাহবাজ নদিম সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গেই দিনের মতো খেলা সমাপ্ত ঘোষণা হয়৷

আরও পড়ুন: একাধিক প্রেমের সম্পর্কে নাম জড়াল পাক ক্রিকেটারের, ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাট

ওয়েস্ট ইন্ডিজ-এ দলের হয়ে মিগুয়েল কামিন্স ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন৷ ২টি করে উইকেট নিয়েছেন ওয়ারিকান ও কর্নওয়াল৷ ১টি উইকেট চেমার হোল্ডারের৷ রোস্টন চেস ও শেরমন লুইস ১০ ওভার করে হাত ঘুরিয়েও কোনও উইকেট তুলতে পারেননি৷

The post শিবমকে সঙ্গে নিয়ে ভারতকে লিড এনে দিলেন ঋদ্ধিমান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MiLDGP

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez