Saturday, April 27, 2019

শ্রীলঙ্কায় ছয় শিশু সহ ফের ১৫ জনের মৃত্যু

কলম্বো: শ্রীলঙ্কা থেকে ফের এল মৃত্যুর খবর। নতুন করে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে ছয় শিশু।

ইস্টার ডে তে শ্রীলঙ্কার চার্চে ভয়াবহ হামলায় ২৫০ জনেরও বেশি মৃত্যু হয়। ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকায় অনেককেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এখনও চলছে ধরপাকড়। মনে করা হচ্ছে, গোটা শ্রীলঙ্কায় এখনও প্রচুর আইএস জঙ্গি লুকিয়ে রয়েছে। আর তাদের খোঁজে তল্লাশি চালাতে গিয়েই বারেবারে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সেনাবাহিনীকে।

শনিবারই বেশ কিছু জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে। এর মধ্যে শুক্রবার গভীর রাতে কালমুনাইয়ের একটি শহরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তিন জঙ্গি। তাতে ওই তিনজন ছাড়াও মারা যান বাড়িটিতে থাকা তিন মহিলা–সহ ছয় শিশু।

জানা গিয়েছে, তল্লাশি চালানোর সময় গোপনসূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ। আচমকাই তাঁদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপর পুলিশের সহায়তায় এগিয়ে আসে সেনা। গুলি ও পাল্টা গুলিতে কেঁপে ওঠে গোটা এলাকা।

দু’‌পক্ষের গুলির মাঝে পড়ে প্রাণ হারায় এক সাধারণ নাগরিক। তারপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর আগে ওই এলাকায় একটি বাড়িতেও তল্লাশি চালায় সেনা। সেখান থেকে আইএসের পতাকা এবং পোশাকও উদ্ধার করা হয়েছে। এছাড়াও মিলেছে প্রচুর বিস্ফোরকও।

এদিকে, ধর্মীয় স্থানে ফের একইভাবে হামলা হতে পারে বলে শুক্রবারই সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। সপ্তাহান্তে সেই হামলা চালানো হতে পারে বলে রিপোর্ট দিয়েছে শ্রীলঙ্কার মার্কিন দূতাবাস। কারণ শ্রীলঙ্কায় এখনও আত্মঘাতী জঙ্গিদের উপস্থিতি রয়েছে বলে অনুমান করছে আমেরিকা।

শ্রীলঙ্কার মার্কিন দূতাবাসের তরফ থেকে একটি ট্যুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উইকেন্ডে অর্থাৎ ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ধর্মীয় স্থানগুলিতে যেন কেউ না যায়। বড় কোনও জমায়েত যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

ইস্টার রবিবারে তিনটি চার্চ এবং তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়৷ যাতে প্রায় ২৫৩ জন নিহত হন এবং ৫০০-রও বেশি জন আহত৷ এর পরেও আরও বেশ কয়েকটি বিস্ফোরণ হয় শ্রীলঙ্কায়৷ মঙ্গলবার জানা যায়, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বদলা নিতে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছে আইএস জঙ্গিরা৷ প্রাথমিকভাবে এমনটাই মনে করে শ্রীলঙ্কা সরকার৷

এদিকে, বৃহস্পতিবারেই পদত্যাগ করেছেন প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্ণান্দো৷ শ্রীলঙ্কা বিস্ফোরণের পর প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা প্রতিরক্ষা সচিবের কাছে পদত্যাগ দাবি করেন৷ এরপরে বৃহস্পতিবার ফার্ণান্দো তাঁর পদত্যাগ পত্র জমা দেন৷

ঘটনার দু’দিন পরে দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন৷ সংগঠনের এএমএকিউ নামের সংবাদ সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। তবে আইএসের তরফ থেকে সরাসরি এই দায় স্বীকার করা হয়নি৷ এমনকি এই ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে কোনও তথ্য প্রমাণও দেওয়া হয়নি৷

The post শ্রীলঙ্কায় ছয় শিশু সহ ফের ১৫ জনের মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GBfmWX

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez