নয়াদিল্লি: বিশেষ বিমানে অভিনন্দনকে ফেরাতে চেয়েচিল ভারত। উইং কমান্ডার অভিনন্দন ভার্তামানকে ভারতে ফেরাতে বায়ুসেনার বিমান পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু পাকিস্তান অনুমতি দেয়নি।
পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হবে অভিনন্দনকে।
ইতিমধ্যেই ইসলামাবাদ থেকে রওনা দিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। সড়কপথে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনন্দন। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের ভারতীয় হাইকমিশনারের আধিকারিকরা। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছবেন অভিনন্দন।
জানা যাচ্ছে, ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে জানানো হয়েছে বিটিং রিট্রিট শুরু হওয়ার আগে যাতে অভিনন্দনকে ফেরানো যায়। কারণ সেই সময় বহু মানুষের ভিড় জমে সীমান্তে। আর সেজন্যে ভারতের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে পাকিস্তানকে।
ইতিমধ্যে ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা। জানা গিয়েছে, ইসলামাবাদ ছাড়ার আগে বেশ কিছু কাজ সারতে হয়েছে অভিনন্দনকে।
The post বায়ুসেনার বিমান পাঠিয়ে অভিনন্দনকে ফেরাতে চেয়েছিল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NAnJ8t
No comments:
Post a Comment