হ্যামিল্টন: সেডন পার্কের ব্যাটিং স্বর্গে রানের পাহাড়ে নিউজিল্যান্ড৷ বাংলাদেশকে সস্তায় গুটিয়ে দিয়ে পালটা ব্যাট করতে নামা কিউয়িরা দ্বিতীয় দিনের শেষেই প্রথম টেস্টের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়৷
আরও পড়ুন: অভিনন্দন ফিরিয়ে ‘জেন্টেলম্যান গেম’ খেললেন ইমরান
টসে হেরে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ইনিংসের শুরুটা মন্দ করেনি৷ অত্যন্ত আগ্রাসী ব্যাটিংয়ে তামিম ইকবাল দুরন্ত শতরান করেন৷ তবে বাকিরা নূন্যতম সঙ্গত করতে পারেননি তামিমকে৷ ফলে একসময় এক উইকেটে ১২১ রানে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৩৪ রানে৷
তামিম ২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৮ বলে ১২৬ রান করে আউট হন৷ ওয়াগনার ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন৷ সাউদি নেন ৭৩ রানে ৩ উইকেট৷ একটি করে উইকেট ঝুলিতে পোরেন ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম৷
আরও পড়ুন: অভিনন্দনকে ফেরানোয় ইমরানের প্রশংসায় সিধু-ভাজ্জি
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষ করেছিল বিনা উইকেটে ৮৬ রান তুলে৷ তার পর থেকে খেলতে নেমে কিউয়িরা দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেটে ৪৫১ রানে দাঁড়িয়ে৷ অনবদ্য শতরান করেন দুই ওপেনার জিৎ রাভাল ও টম লাথাম৷ ব্যক্তিগত সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিন নম্বরে ব্যাট করতে নামা কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন৷ রস টেলর ব্যর্থ হলেও হাফসেঞ্চুরি করে সাজঘরে ফিরেছেন হেনরি নিকোলস৷
ওপেনিং জুটিতে ২৫৪ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন রাভাল ও লাথাম৷ রাভাল ২২০ বলে ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩২ রান করে আউট হন৷ লাথাম ১৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৪৮ বলে ১৬১ রান করে ক্রিজ ছাড়েন৷ টেলর আউট হন ব্যক্তিগত ৪ রানে৷ নিকোলস ৫৩ রান করে আউট হয়েছেন৷ ৮১ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন৷ওয়াগনার নটআউট রয়েছেন ১ রান করে৷ উইলিয়ামসন ব্যাট করছেন ব্যক্তিগত ৯৩ রানে৷
বাংলাদেশের হয়ে দু’টি উইকেট নিয়েছেন সৌম্য সরকার৷ একটি করে উইকেট দখল করেন মেহেদি হাসান ও মাহমুদুল্লাহ৷ নিউজিল্যান্ড প্রথম ইনিংসের নিরিখে ইতিমধ্যেই বাংলাদেশের থেকে ২১৭ রানে এগিয়ে রয়েছে৷
The post চালকের আসনে নিউজিল্যান্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GR9mw3
No comments:
Post a Comment