নাগপুর: কংগ্রেস কর্মীরা আমার সঙ্গে রয়েছে, এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকড়ি। এবারও লোকসভা নির্বাচনে নাগপুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি।
তাঁর দাবি, কংগ্রেস কর্মীরা দলের হয়ে প্রচার করলেও আসলে তাঁরা বিজেপিকেই জেতাবে। তাঁকে ফোন করে কংগ্রেস কর্মীরা এমন কথা বলেছে বলে দাবি করেন, নীতিন গদকড়ি। তিনি বলেন, মানসিকভাবে কংগ্রেস কর্মীরা তাঁর সঙ্গেই রয়েছে।
কেন্দ্রে একটি জনসভা করতে গিয়ে তিনি বলেন, ‘কংগ্রেস কর্মীরা আমাকে ফোন করছে আর বলছে যে তারা আমার সঙ্গেই আছে। হয়র কংগ্রেসের হয়ে তারা প্রচার করছে। তবে মানসিকভাবেই আমার সঙ্গেই রয়েছে।’
বর্তমানে নাগপুরের সাংসদ নীতিন গদকড়ি। সম্প্রতি তিনি নেতাদের দলবদল নিয়ে মন্তব্য করেন। বলেন, ‘একদল থেকে অন্য দলে যাওয়াটা ঠিক নয়। রাজনীতিতে একটা আদর্শ থাকা উচিৎ। সেই আদর্শে দৃঢ় থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাকে অনেকেই বলে যে দলে আমি মানানসই নই। তবু আমি আমার আদর্শ বজায় রাখি।’
The post কংগ্রেস কর্মীরা বলেছে আমার জয় নিশ্চিত করবে: নীতিন গদকড়ি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CHf8g6
No comments:
Post a Comment