Thursday, March 28, 2019

সকালেই এনকাউন্টারে নিকেশ তিন জঙ্গি

শ্রীনগর: সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ তিন জঙ্গি। বৃহস্পতিবার সকাল থেকেই চলছিল এই এনকাউন্টার। সোপিয়ানের ওই জায়গা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী।

এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

সেখানে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনাবাহিনীর। এখনও চলছে তল্লাশি। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনার পরই খবর পাওয়া যায়, হান্দওয়ারাতেও সেনার সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হচ্ছে। তবে সেখানকার পরিস্থিতি আপাতত আয়ত্তে এসেছে বলে জানা গিয়েছে।

এদিকে সন্ত্রাবাদীদের টার্গেট আরও একবার সেনার দিক থেকে ঘুরে গিয়েছে সাধারণ নাগরিকের দিকে। জঙ্গিদের হাতে বুধবার খুন হয়েছেন এক কাশ্মীরি নাগরিক। তিনি সোপিয়ানের বাসিন্দা ছিলেন। বয়স ২৪ বছর। রোজকার মতো গতকালও কাজে বেরিয়েছিলেন তিনি। হঠাত্‍ই একদল জঙ্গি তাঁকে ও তাঁর বন্ধুকে রাস্তা থেকে অপহরণ করে। প্রথম জনকে গুলি করে মেরে ফেলা হয়।

The post সকালেই এনকাউন্টারে নিকেশ তিন জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2V0GMf3

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez