বেঙ্গালুরু: কর্ণাটকের রাজনীতিতে ফের জল্পনা। কংগ্রেসের উপর প্রবল ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এমনকি পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
কংগ্রেসের বিধায়করা বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তাঁদের নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ হন কুমারস্বামী। তিনি বলেন, ‘কংগ্রেস সীমা অতিক্রম করছে। কংগ্রেসের উচিৎ বিধায়কদের নিয়ন্ত্রণ করা।’ সোমবার তিনি আরও বলেন, যদি এমনটাই চলতে থাকে তাহলে আমি পদত্যাগ করতে তৈরি।
উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘সেরা মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া। উনি আমাদের নেতা। এতে দোষের কী আছে?’ সাম্প্রতিককালে এমটিবি নাগরাজও একই কথা বলেন। তিনিও বলেন, সিদ্ধারামাইয়া আজও আমাদের নেতা। এমনকি কেউ কেউ কুমারস্বামীর কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন।
গত জুনে কর্ণাটক লোকসভা নির্বাচনের ফল বেরোলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা থেকে ৯ আসন দূরে ছিল বিজেপি। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় বিজেপি পায় ১০৪টি আসন। কংগ্রেস পায় ৮০টি আসন, জনতা দল সেকুলার পায় ৪০টি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল। কিন্তু সংখ্যা জোগাড় করতে না-পারায় আস্থাভোটের আগেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এর পর কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী।
এদিকে, আঞ্চলিক নেতাদের নিয়ে যে ফেডেরাল ফ্রন্ট গঠনের বার্তা দেওয়া হচ্ছে, সেখানেও কংগ্রেসের সঙ্গে অন্যতম শরিক জেডিএস। কলকাতায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের মঞ্চেও কুমারস্বামী ও তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়াও উপস্থিত ছিলেন।
The post সীমা ছাড়াচ্ছে কংগ্রেস, ইস্তফা দিতে প্রস্তুত কুমারস্বামী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2sNeWqb
No comments:
Post a Comment