Monday, January 28, 2019

‘সদিচ্ছায় নয়, আম্বেদকরকে বাধ্য হয়ে ভারতরত্ন দিতে হয়েছিল’

হায়দরাবাদ: ভারতরত্ন ইস্যুতে ফের বিতর্ক উসকে দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াসি৷ দেশের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের প্রসঙ্গে টেনে বিতর্ক তৈরি করলেন ওয়াসি৷ তাঁর মতে ভিপি সিং সরকার বাধ্য হয়ে বাবাসাহেব আম্বেদকরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেছিল৷ সদিচ্ছা বা মন থেকে এই কাজ করেনি তাঁরা৷

১৯৯০ সালে ভীমরাও আম্বেদকর মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত হন৷ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয় তাঁকে৷ তবে তৎকালীন ভিপি সিং সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসি৷ তিনি রবিবার বলেন, গোটা ব্যাপারটাই হয়েছিল চাপে পড়ে ও একপ্রকার বাধ্য হয়ে৷ কারণ হিসেবে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছেন ওয়াসি৷

আরও পড়ুন : ২৫ বছর ধরে গোপালন করা জার্মান মহিলাকে পদ্মশ্রী দিল ভারত

ওয়াসির প্রশ্ন এতদিন যত জনকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে, তার মধ্যে কতজন দলিত, আদিবাসী, মুসলমান বা উচ্চবর্ণের মানুষ এই সম্মান পেয়েছেন? তাই বাবাসাহেব আম্বেদকরকেও বাধ্য হয়েই ভারতরত্ন দিতে হয়েছে৷ সদিচ্ছায় এই সম্মান দেওয়া হয়নি৷ উল্লেখ্য, মৃত্যুর ৩৪ বছর পর ভারতরত্ন পান আম্বেদকর৷

ভারতরত্ন সম্মানের জন্য প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর অনেকে রাজনীতির ইঙ্গিত খুঁজতে শুরু করেছে। শুক্রবারই দিল্লির এক আপ নেতা প্রণববাবুর ‘ভারতরত্ন’ সম্মান পাওয়া নিয়ে টুইট করেন৷ তিনি লিখেছেন ‘সঙ্ঘের শাখায় এক বার যাও, আর রত্ন হয়ে যাও।’ এমনকি এক জেডিএস নেতা বলেন, ‘‘আরএসএসের সদর দফতরে সভায় যোগ দিয়ে এবং সঙ্ঘ প্রতিষ্ঠাতা হেগড়েওয়ারকে ভূমিপুত্র বলার জন্যই প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়া হল।’

The post ‘সদিচ্ছায় নয়, আম্বেদকরকে বাধ্য হয়ে ভারতরত্ন দিতে হয়েছিল’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MC5HlQ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez