স্টাফ রিপোর্টার, বারাকপুর: মঙ্গলবার বছরের প্রথমদিন কল্পতরু উৎসবে মেতেছেন রাজ্যবাসী। আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। কল্পতরু উৎসব উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা।

সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চেয়েছেন অগণিত ভক্ত৷ তাই বেলা যত গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে ভক্তের সংখ্যা৷ দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এবং মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছেন মন্দিরের চারপাশে৷ রয়েছে কড়া পাহারা৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, দিনভর ভক্তবৃন্দরা পুজো দেবেন মায়ের মন্দিরে। ভক্তদের প্রার্থনা নতুন বছরে শান্তি বজায় থাকুক। দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব উপলক্ষে বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে।

১৮৮৬ সালে আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ৷ সেই থেকেই এই দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়৷ মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় উৎসব৷ সঙ্গে চলে রামকৃষ্ণের উপাসনা, চণ্ডীপাঠ, ভক্তিগীতি৷ কাশীপুর উদ্যানবাটিতে ১৮৬৬ সালের ১ জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়ে ভক্তদের মনোবাসনা পূর্ণ করেছিলেন।
The post কল্পতরু উৎসবে ভক্ত সমাগম দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VgJXjj
No comments:
Post a Comment