পারথ: সেরেনার পাওয়ারফুল সার্ভ বনাম ফেডেরার ফোরহ্যান্ড৷২০১৯ এর প্রথম দিনেই টেনিস গ্রহের দুই কিংবদন্তি একে অন্যের মুখোমুখি৷ নতুন বছরের শুরুতে টেনিস ভক্তদের জন্য এর চেয়ে ভাল প্রাপ্তি আর কীইবা হতে পারে৷ মুখোমুখি ফেডেক্স-সেরেনা৷
মঙ্গলবার হফম্যান কাপের মিক্সড ডবলসে একে অন্যের মুখোমুখি সেরেনা-ফেডেরার৷ এই প্রথমবার একে অন্যের বিরুদ্ধে খেলবেন টেনিস গ্রহের দুই কিংবদন্তি৷ পারথে হফম্যান কাপের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের৷ মিক্সড ডবলসের সেই ম্যাচে চার জন চরিত্র থাকলেও প্রধান আকর্ষণ ফেডেরার বনাম সেরেনা৷
এর আগে ২০১০ সালে এক প্রদর্শণী ম্যাচে ফেডেরার-সেরেনা একসঙ্গে জুটি বাঁধলেও নেটের দু’প্রান্তে কোনও দিনও মুখোমুখি হতে হয়নি৷
The post নতুন বছরের শুরুতে সেরেনা বনাম ফেডেরার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Qf3GfB
No comments:
Post a Comment