মুম্বই : ২০১৮ সালে শেয়ার বাজারের সূচকের প্রচুর ওঠানামা হয়েছে। তা সত্বেও গত বছর সেনসেক্স বেড়েছে ২০১১.০৫ পয়েন্ট। যদিও শেয়ার মূল্য ছিল কম। এক বছরে ৭.২৫ লক্ষ কোটি টাকার সম্পদ খুইয়েছেন শেয়ার বাজারে লগ্নিকারীরা।

মঙ্গলবার ইংরেজি নববর্ষে স্টক এক্সচেঞ্জ খোলার পর সূচক কী দাঁড়ায় সে দিকে সবার নজর ছিল। কারণ গতকাল অর্থাৎ বর্ষশেষে শেয়ার বাজারের শুরুতেই দুটি শেয়ার সূচক ছিল উর্দ্ধমুখী। কিন্তু দিনের শেষে বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল নিম্নমুখী।

২০১৯ নববর্ষে শেয়ার বাজার খোলার পর দেখা গেল সেনসেক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৩৬০২৮.৩০ অঙ্ক দিয়ে শুরু করে। যা গতকাল দিনের শেষে ছিল ৩৬০৬৮. ৩৩ অঙ্কে। অন্যদিকে নিফটি সামান্য একটু কমে ১০৮৬২.৬০ অঙ্ক দিয়ে নববর্ষের দিন শুরু করে বলে জানা গিয়েছে।
The post পতন দিয়ে বছর শুরু করল শেয়ার বাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Sx2zJR
No comments:
Post a Comment