Tuesday, January 1, 2019

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কাদের খান

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা কাদের খান৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ চিকিৎসা চলছিল তাঁর৷ বছরশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷

শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন কাদের খান৷ কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল৷ তাঁর ছেলে সরফরাজ জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ প্রয়াত হন তিনি৷ প্রায় ১৬-১৭ সপ্তাহ তিনি হাসপাতালে ছিলেন এবং শেষ সময়ে তিনি কোমাতে চলে যান৷ কানাডাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে৷

১৯৭০ সাল থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত ৪৫০ টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন এবং ২৫০ টিরও বেশি ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি৷ হাসনা মাত, মিঃ ধনসুখ, হাই পাড়োশী..কৌন হ্যায় দোসী-র হাত ধরে ছোট পর্দাতেও অভিনয় করেন তিনি৷ অভিনয়ের সুবাদে তাঁর ঝুলিতে এসে পড়ে অগণিত পুরস্কার৷

১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহন করেন। তাঁর একবছর বয়সে তার পরিবার মুম্বইয়ে (তৎকালীন বোম্বে) চলে আসে৷ পরবর্তীকালে কলেজের বার্ষিক অনুষ্ঠানে, তিনি একটি নাটকে অভিনয় করেন, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

দিলীপ কুমার এই অভিনয় সম্পর্কে জানতে পারেন৷ কাদের খান তাঁকে তার অভিনয় দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। কাদের খানের অভিনয়ে মুগ্ধ হয়ে দিলীপ কুমার তাঁর পরবর্তী দুটি ছবিতে কাজ করার প্রস্তাব দেন যার একটি হল সাগিনা মাহাতো৷

এরপর একের পর এক বহু ছবিতে অভিনয় করেছেন তিনি৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল, গঙ্গা যমুনা সরস্বতী , শরাবি, কুলি, দেশপ্রেমী, লাওয়ারিস, সুহাগ, মুকদ্দর কা সিকন্দর, পারভরিস এবং অমর আকবর অ্যান্থনী। অমিতাভ বচ্চন অভিনীত যে সব ছবিতে তিনি সংলাপ লিখেছেন, তার মধ্যে অন্যতম হল, মিঃ নাটওয়ারলাল, খুন পাসিনা, দো অর দো পাঁচ, সাত্তে পে সাত্তা, ইনকিলাব, গিরেফতার, হম এবং অগ্নিপথ।

তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে৷ ট্যুইটারে শোকপ্রকাশ করছেন সেলেব থেকে ভক্তজনেরা৷

The post প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কাদের খান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AqKWo3

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez