Monday, January 28, 2019

কালভার্টে স্কুল পড়ুয়া বোঝাই বাস উলটে জখম ১৭

গুনটুর: দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়া বোঝাই বাস৷ সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের গুনটুর জেলায় বাস উলটে জখম ১৭ পড়ুয়া৷ ১৫ জনের চোট আঘাত সামান্য হলেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক৷ সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পরে গুরুতর আহত দুই পড়ুয়াকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই বাসে ৫০ জন স্কুল পড়ুয়া ছিল৷ সবাইকে নিয়ে বাসটি স্কুলেই যাচ্ছিল৷ কী থেকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল তা পরিস্কার নয়৷ তদন্তে নেমেছে পুলিশ৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল৷ সেই সঙ্গে রাস্তার বিপরীত দিকে গাড়ি চালাচ্ছিল৷ তার গাফিলতির জেরেই দুর্ঘটনা৷

ইতিমধ্যে বাসের চালককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলিশ গাফিলতির অভিযোগ দায়ের করেছে৷ সকল পড়ুয়ার বাবা-মাকে খবর দিয়েছে পুলিশ৷

The post কালভার্টে স্কুল পড়ুয়া বোঝাই বাস উলটে জখম ১৭ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MBcI6l

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez