Saturday, December 1, 2018

ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দুই মুসলিম গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ঢাকা

ঢাকা: মুখোমুখি দুই ধর্মীয় নেতার পক্ষ৷ এক পক্ষ ভারতে থাকা সাদ কান্ধলভীর অনুসারি অন্যপক্ষ হেফাজতপন্থী মাওলানা জোবায়ের অনুগামী৷ আর এই দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত ঢাকার টঙ্গী এলাকা৷ পরস্পর আক্রমণ ও প্রতি আক্রমণের ফলে শতাধিক জখম হলেন৷ পরিস্থিতি এমন যে মারামারির কারণে সন্ত্রস্ত এলাকাবাসী৷ নামানো হয়েছে প্রচুর রক্ষী৷

টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর হয় বিশ্ব ইজতেমা৷ যা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্ব পায়৷ সেই তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাত (একটি ইসলাম ধর্মভিত্তিক সংগঠন, যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা) কর্তৃত্ব নিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে।

জানা গিয়েছে, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের জোড় (সম্মিলন) এবং ১১-১৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত তিন দিনের ইজতেমা করার ঘোষণা করেছেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি সাদ কান্ধলভীর অনুসারীরা। অপরদিকে তাবলিগের হেফাজতপন্থী মাওলানা জোবায়েরের অনুসারীরা ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত জোড় এবং আগামী বছরের জানুয়ারির ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত তিন দিন ইজতেমার ঘোষণা করেন।

এর পরেই শুরু হয় সংঘর্ষ৷ তার কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

The post ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দুই মুসলিম গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ঢাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DTbbGo

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez