Saturday, December 1, 2018

গভীর জঙ্গল, চারপাশে বটের ঝুরি আর কিছুদূর যেতেই….

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ‘দূর থেকে মনে হয়েছিল দুর্ভেদ্য অরণ্য৷ কাছে গিয়ে দেখি প্রতিটা গাছই একা, মানুষের মতই নি:সঙ্গ….’৷ সেই নিস্তব্ধতা আর নৈসর্গিক নির্জনতাকে সঙ্গী করেই পথ চলা৷ ঝাড়গ্রাম শহর থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরেই সেই মন্দির৷

ঘন জঙ্গল সাক্ষী তার প্রাচীনত্বের৷ বটের ঝুরি জানান দেয় সময়ের অতলে তলিয়ে থাকা ইতিহাসের গভীরতার৷ পাশ দিয়ে বয়ে যাওয়া ঢুলুঙ নদীর কুল কুল শব্দ শোনায় এই মন্দিরের কথকতা৷

চিলকিগড়ের কনকদূর্গা মন্দির। ইতিহাস বলছে প্রায় ৫০০ বছর আগে ঢুলুঙ নদীর ধারে নির্মিত হয় এই মন্দির৷ নানা প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে যান দেবীর মন্দিরে। আজ চিলকিগড় শুধু ধর্মীয় স্থান হিসেবেই পরিচিত নয় এটি একটি পর্যটনস্থলও।

মন্দিরের চারপাশে রয়েছে বহু দুর্লভ গাছের ভাণ্ডার আর মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত ঢুলুঙ নদী। একটা সময় পর্যটনস্থল হিসেবে আকর্ষণীয় হলেও প্রচারের অভাবে তেমন গুরুত্ব পায়নি চিলকিগড়। বর্তমান সরকারের উদ্যোগে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরের পরিবেশকে।

বেশ কয়েক বছর আগেও মন্দির বা ঢুলুঙ নদীর পাড়ে যেতে হত মেঠো রাস্তা দিয়ে৷ এখন রাস্তার হাল অনেক ভাল৷ পাকা রাস্তা দিয়ে মন্দিরে যেতে হয়েছে পরিশ্রম অনেক লাঘব হয়৷

পর্যটকরা আগে এখানে ঘুরতে এসে রাত্রি যাপনের ইচ্ছা থাকলেও, সন্ধের আগেই ফিরে যেতে হত৷ কারণ ঝাড়গ্রাম শহরে রাত্রি যাপনের কোনও ব্যবস্থা ছিল না৷ এছাড়াও নিরাপত্তার অভাবও ছিল তখন৷ সে সব সমস্যা এখন অতীত৷ সরকারের উদ্যোগে তৈরি হয়েছে ছোটো ছোটো কটেজ৷ নিরাপত্তার জন্য বেশির ভাগ সময়ই থাকেন সিভিক ভলেন্টিয়ার৷ তাই শীতের ছুটিতে চাইলে একবার ঢুঁ মেরে আসতেই পারেন চিলকিগড়ের কনকদূর্গা মন্দির থেকে৷

The post গভীর জঙ্গল, চারপাশে বটের ঝুরি আর কিছুদূর যেতেই…. appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QwNSbW

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez