ইসলামাবাদ: ফের সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারতীয় সেনা। আগামী বছর লোকসভা নির্বাচন। আর তার আগেই সার্জিকাল স্ট্রাইক মোদী সরকার চালাতে পারে। এমনটাই আশঙ্কা পাকিস্তানের। মূলত লোকসভা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়তেই এই স্ট্রাইক চালানোর নির্দেশ মোদী দিতে পারে। এমনটাই আশঙ্কার কথা জানাচ্ছেন রেলমন্ত্রী শেখ রশিদ।
রশিদের বক্তব্য, আগামী ২০১৯ বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তো বটেই। ফলে আশঙ্কা পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারেন মোদী। আর সেজন্যে তিনি আবার সার্জিক্যাল স্ট্রাইক করাতে পারেন বলে আশঙ্কা রেলমন্ত্রীর। ৫ রাজ্যের ভোটে বিজেপির হার হয়েছে। তাই গোমাতার ভোটারদের আকর্ষণ করতে সার্জিক্যাল স্ট্রাইক করাতে পারেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬-র সেপ্টেম্বরে উরি হামলার বদলা নিতে ভারতীয় সেনারা পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করেন। এতে খতম হয় বহু জঙ্গি, বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মাসুদ আজহার, হাফিজ সইদের মত পাকিস্তানে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী পান্ডারা এর প্রতিশোধ নেওয়ার জন্য চাপ দিয়ে চলেছে পাকিস্তান সরকারকে।

বিজেপি অবশ্য রশিদের আশঙ্কার কড়া জবাব দিয়েছে। শাহনওয়াজ হুসেন বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক ভোট জয়ের জন্য নয়, পাকিস্তানকে শিক্ষা দিতে জরুরি ছিল, দরকারে আবার করা হবে।

The post লোকসভা নির্বাচনের আগেই সার্জিকাল স্ট্রাইক চালাতে পারেন মোদী, আশঙ্কায় পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Rinfbr
No comments:
Post a Comment