তিমিরকান্তি পতি, বাঁকুড়া: শীতের পারদ নামতে বাঁকুড়ায় শনিবারের তাপমাত্রা ৮.৯ ডিগ্রীতে পৌঁছেছে। সোনামুখীতে এদিন তা ৮ ডিগ্রী ছুঁয়েছে। জেলার উত্তর থেকে দক্ষিণ সমানে শৈতপ্রবাহ বইছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তুরে হাওয়া। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না।

অধিকাংশ স্কুল গুলিতেও ছাত্র ছাত্রীদের হাজিরা হাতে গোনা। শহর-গ্রাম শীতের সকালে ছবিটা সর্বত্রই প্রায় এক। অনেক বেলা পর্যন্ত্য অধিকাংশ দোকান পাট খোলেনি। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বসে পড়েছেন অনেকে, আবার কেউ কেউ চায়ের দোকানে বসে কাপের পর কাপ চা খেয়ে চলেছেন কেউ কেউ। এমন ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।

তবে এই সবের মাঝে খুশির হাওয়া শীতবস্ত্র বিক্রেতার মধ্যে। মুর্শিদাবাদ থেকে সোনামুখী এলাকায় কম্বল বিক্রেতা সেখ গিয়াসুদ্দিন বলেন, শীতের শুরুতে সেভাবে বিক্রি-বাটা ছিল না। তবে গত দু’দিনে শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে বলে তিনি জানান।

এই হাড় কাঁপানো ঠাণ্ডায় যখন ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ও। সোনামুখী হট নগর কালীর পুরোহিত গোপাল ভট্টাচার্য্য বলেন, আজ সোনামুখীতে তো 8 ডিগ্রীতে তাপমাত্রা নেমে এসেছে। তারপরেও মায়ের পুজোর জন্য প্রতিদিন সকাল সাতটাতেই স্নান করতে হয়। এই বৃদ্ধ বয়সে তা খুব কষ্টকর বলে তিনি জানান।

বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল বলেন, এই মুহূর্তে ঠাণ্ডার দাপট খুবই বেড়েছে। এই পরিস্থিতিতে কয়েক জন বৃদ্ধ বৃদ্ধার বয়সজনিত কারণে মৃত্যু পর্যন্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, যতোটা সম্ভব সাবধানে থেকে ঠাণ্ডা উপভোগ করুন। সম্ভব হলে গরম জল ব্যবহার করার আবেদনের পাশাপাশি বাড়ির শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের যতোটা সম্ভব খেয়াল রাখার কথাও তিনি বলেন।

The post শীতের ঝোড়ো ইনিংসে কাঁপছে বাঁকুড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GHUuRe
No comments:
Post a Comment