Tuesday, December 4, 2018

‘…ছ’মাসের মধ্যে বুঝেছি দীপিকা আমার সন্তানের মা হবে’

মুম্বই: বিয়ের ঘোর কাটতে না কাটতেই মিঞাঁ নেমে পড়েছেন কাজে৷ আরে গেরস্থালির দায়দায়িত্ব রয়েছে না? তবে বিবি-ও কম যান না৷ দীপিকা-রণভীর সম্প্রতি শুভ কাজটি সেরে ফেলেছেন৷ এবার দুজনেরই ফোকাস ফের কাজে৷

খুব শীঘ্রই আসছে রণবীর সিং-এর সিম্বা ছবিটি৷ তবে তার আগেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি হয়ে গেল৷ আর সেখানেই হেডলাইনে যা পড়লেন, সেই বিস্ফোরক বিষয়টিই মাথাচাড়া দিয়ে উঠল৷ তালগোল পাকিয়ে গেল কি?

ঠিক কি ঘটেছিল?
আসলে অনুষ্ঠানের যে অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকে জনৈক মহিলা রণভীরকে প্রশ্ন করছেন, এক সাক্ষাৎকারে কোথাও তিনি পড়েছিলেন যে রণভীর নাকি বলেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন দীপিকা তাঁর সন্তানের মা হবেন৷ এই প্রসঙ্গ উঠতেই হাসি-ঠাট্টার ছলেই কিন্তু রণভীর উত্তর দেন৷ আর তাতে উপস্থিত সকলেই ফের বোল্ড আউট৷

রণভীর জানান, দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের৷ দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন, ইনিই সেই পারফেক্ট ওয়ান যিনি তাঁর সন্তানের মা হবেন৷ আর রণভীরের এই উত্তরে ফের হাসির রোল৷

তবে চমকের এখানেই শেষ নয়৷ এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মহিলা ভক্ত রণভীরকে একপ্রকার জোর করেই কিস করেন৷ আর সেই ছবিই ফের দ্রুত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে৷ এই ছবি দেখে দীপিকা কি বললেন তা অবশ্য এখনও জানা যায়নি৷

প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত এই সিমবা ছবিতে রণভীর, সারা, সোনু সুদ রয়েছেন মুখ্য চরিত্রে৷ চুলবুল পাণ্ডে থেকে সিংঘম, পুলিশের চরিত্রে সফল সলমন, অজয়৷ এবার রণভীর কতটা সফল হবেন জানতে আরও কিছুদিন অপেক্ষা৷ াগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি৷

The post ‘…ছ’মাসের মধ্যে বুঝেছি দীপিকা আমার সন্তানের মা হবে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2rlncN6

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez