কলকাতা: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সোবমার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। কলকাতার নবনির্বাচিত মেয়র ববি হাকিমের তৎপরতায় তাঁর চিকিৎসা চলছে ভাল ভাবেই। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

নির্মলা মিশ্রর ভাইপো দিলীপ মিশ্র kolkata24x7.com-কে জানিয়েছেন “গতকাল পিসিকে নার্সিংহোমে ভর্তি করেছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ববি হাকিমের তৎপরতায় তাঁর চিকিৎসার দায়ভার নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ”।

সঙ্গীত জীবনের ৫০ বছর পার করে নির্মলা মিশ্র অনেকটাই ক্লান্ত। দু’বছর ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছে না। ‘ও তোতা পাখি রে’-র মতো বহু জনপ্রিয় গানের গায়িকা এখন একেবারেই শয্যাশায়ী।
The post অসুস্থ নির্মলা মিশ্রের পাশে দাঁড়ালেন মেয়র ববি হাকিম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FYduuw
No comments:
Post a Comment