Saturday, November 17, 2018

First Break: ফের অমিত শাহর রথযাত্রার দিন পরিবর্তন

স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের পরিবর্তন করা হল অমিত শাহর রথযাত্রার দিন৷ এর আগেও একবার বিজেপির সর্বভারতীয় সভাপতির রথযাত্রার দিনবদল করা হয়েছিল৷ শনিবার দ্বিতীয় দফায় বদলানো হল তারিখ৷

বাংলায় অমিত শাহ তিনদিন ধরে রথযাত্রা করবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল৷ বিজেপির তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের ৫ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতির বীরভূম থেকে রথ নিয়ে বেরনোর কথা ছিল৷ সেই তারিখ বদলানো হয়েছে৷

আরও পড়ুন: ‘গান্ধী’র জিন্নার জীবনাবসান

৫ ডিসেম্বরের জায়গায় ওই রথযাত্রা ১৪ ডিসেম্বর হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে৷ এর ফলে ওই দিন রথযাত্রার পূর্ব নির্ধারিত রুট ম্যাপও কিছুটা পরিবর্তন করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর৷

প্রথমে ঠিক হয়েছিল ডিসেম্বরের ৩, ৫ ও ৭ তারিখ বাংলায় রথযাত্রা করবে বিজেপি৷ পরে সেই তারিখ বদলে করা হয় ৫, ৭ ও ৯৷ এবার ৫ তারিখ বদলে দেওয়া হল৷ তবে ৭ ও ৯ ডিসেম্বর রাজ্যে রথযাত্রার সূচি বিজেপি অপরিবর্তিত রাখছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: সরকারি হাসপাতালে নজির, চলছে হৃদযন্ত্র প্রতিস্থাপন

The post First Break: ফের অমিত শাহর রথযাত্রার দিন পরিবর্তন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qPCGJ1

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez