অ্যাড গুরু তথা নাট্য ব্যক্তিত্ব অ্যালেক পদমসির জীবনাবসান। শনিবার সকালে মুম্বইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০৷ ভারতীয় বিজ্ঞাপনের জগতের এই উজ্জ্বলতম নক্ষত্র বহু সংস্থার ‘ব্র্যান্ড ভ্যালু’ মজবুত করেছেন৷

তাঁরই মস্তিক প্রসূত বেশ কিছু বিজ্ঞাপন এতই জনপ্রিয় হয়েছিল যে তা একেবারে মানুয়ের মনে গেঁধে রয়েছে৷ তাঁর সৃষ্ট ঝরনার জলে স্নানরত লিরিল গার্ল, চেরি ব্লসম শু পলিশের চার্লি চ্যাপলিন অ্যাড, সার্ফের সেই ললিতাজি ক্যাম্পেন, কিংবা হামারা বাজাজ বিজ্ঞাপন অন্য মাত্রা দিয়েছিল৷ ১০০টির বেশি নতুন ব্র্যান্ডের জন্ম দিয়েছিলেন তিনি৷

বিজ্ঞাপনের পাশাপাশি এই ব্যক্তিত্বের অবদান রয়েছে ভাতের নাট্যজগতে৷ তাঁর এভিটা, জেসাস ক্রাইস্ট সুপারস্টার, তুঘলকের মতো নাটকের জন্যও দেশে এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতি ছড়িয়েছিল।

১৯৮২ সালে রিচার্ড অ্যাটেনবরোর মহাত্মা গান্ধীকে নিয়ে তৈরি বায়োপিক ‘গান্ধী’ ছবি আটটি অস্কার পেয়েছিল৷ সেই ছবিতে গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন বেন কিংসলে৷ আর ওই ছবিতে মহম্মদ আলি জিন্নার ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যালেক পদমসি৷
The post ‘গান্ধী’র জিন্নার জীবনাবসান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FusCiV
No comments:
Post a Comment