Sunday, November 25, 2018

প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সি কে জাফর শরিফ৷ রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর৷

শুক্রবার সকালে নমাজ পড়ে ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন সি কে জাফর৷ সঙ্গে সঙ্গে ফর্টিস হাসপাতালের আইসিইউ’তে ভরতি করানো হয় তাঁকে৷ রবিবার সকালে মারা যান তিনি৷

জাফরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও৷ ট্যুইট করে লেখেন, তিনি ভারতের সফল রেলমন্ত্রীদের মধ্যে অন্যতম৷ বহুবারের সাংসদ ও কেন্দ্রীয় নেতার প্রয়াণে সন্তানহারা হল কর্ণাটক৷

The post প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ztczfI

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez