লখনউ: বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ধর্মসভায় রামভক্তদের স্বাগত জানালেন মুসলিম সম্প্রদায়৷ গোন্ডা অযোধ্যা হাইওয়ে দিয়ে গন্তব্যস্থলে যাওয়া রামভক্তদের স্বাগত জানাচ্ছেন মুসলমানরা৷
একদিকে জয় শ্রীরাম ধ্বনি রামভক্দের মুখে, অন্যদিকে সেখানেই তাদেরকে ফুলমালা পরিয়ে অভ্যর্ত্থনা জানানো হচ্ছে৷ আর এই সমগ্র ছবি যেন এক সম্প্রীতির নজির গড়ে দিচ্ছে বর্তমান পরিস্থিতিতেও৷

লাইভ হিন্দুস্তান.কম সংবাদ মাধ্যমে প্রকাসিত খবরে জানানো হয়, রবিবার রামভক্ত অমরীশদত্ত সিং-এর নেতৃত্বে অযোধ্যায় যাওয়ার সময় রাজা সগরা চৌরাস্তায় কারী শামসুদ্দিন, মৌলবী সজ্জন আলি, মহম্মদ সামি, জিব্রাইল, মহম্মদ হানিফ, কুদরুতউল্লা প্রমুখরা ফুল এবং মালা দিয়ে সকলকে স্বাগত জানান৷ একইসঙ্গে মুসলিমরা এও জানায়, রামমন্দির হলে তা শুভ খবর কিন্তু কোনও বিবাদ যেন না হয় তাকে ঘিরে৷

এদিকে রামভক্তদের অভ্যর্ত্থনা জানানো প্রসঙ্গে তারা আরও জানায়, রামমন্দির ইস্যুটি সৌহার্দ্যের মাধ্যমেও সমাধান করা যেতে পারে৷ রামভক্ত অঙ্কুর সিং, কালী গোস্বামী, সঞ্জিয় সিং, বনওয়ারি লালা, মনোজ কুমার, অনিল সিং, লালতা গোস্বামী, রামনারায়ণ পাণ্ডে, সোমদত্তা শুক্লাও মুসলিমদের এই আচরণের প্রশংসা করেন৷
The post অযোধ্যায় ফুলমালা দিয়ে রামভক্তদের অভ্যর্ত্থনা জানালেন মুসলিমরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P0Sxyf
No comments:
Post a Comment