Sunday, November 18, 2018

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের সমালোচনা, সাফাই দিলেন খাট্টার

চন্ডীগড়: ‘৮০ থেকে ৯০ শতাংশ ধর্ষণের ঘটনায় চেনা পরিচিতরাই জড়িত থাকে৷’ শনিবার হিমাচলের কালকায় এই মন্তব্য করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ এরপরই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে প্রবল সমালোচনা শুরু হয় রাজ্যজুড়ে৷ এই মন্তব্যের জন্য তাঁকে নিশানা করেন বিরোধীরা৷

ধর্ষণ নিয়ে মতামত দেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রবিবার নিজের মন্তব্যের সাফাই সোনা গেল বিজেপির এই মুখ্যমন্ত্রীর গলায়৷ ‘সম্পূর্ণ বিষয়টি রিপোর্টে প্রকাশিত প্রবণতার ভিত্তিতে করা’ বলে এদিন জানান মনোহরলাল খাট্টার৷

আরও পড়ুন: মোদী-যোগীর রাজত্বেও গৃহহীন রাম, কটাক্ষ বিজেপি নেতার

হরিয়ানায় বাড়ছে ধর্ষণের ঘটনা৷ কন্যা ভ্রুণ হত্যার সংখ্যাও কম নয়৷ এই প্রসঙ্গ তুলে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে ধর্ষণের ঘটনার কথা প্রকাশ্যে আসলেই প্রচার হয়, ক্রমশ তা বাড়ছে। কিন্তু আমার মতে, ধর্ষণের ঘটনা বাড়েনি। আগেও হত, এখনও হয়। বর্তমানে শুধু এই সব ধরনের ঘটনা নিয়ে আলোচনা বেশি হয়৷ সবথেকে বড় চিন্তার বিষয় এই যে ৮০ বা ৯০ শতাংশ ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনাগুলি পরিচিত মানুষদের মধ্যেই ঘটে।’’

তিনি আরও বলেন, ‘‘দেখা যাচ্ছে, নির্যাতিতা ও অভিযুক্ত অনেক সময় একসঙ্গেই ঘোরাঘুরি করে। পরে তাদের মধ্যে ঝামেলা হলে পৈশাচিক ঘটনার অভিযোগ ওঠে৷’’

আরও পড়ুন: থুতু ফেলায় জরিমানা, ৬ ঘণ্টায় রেলের আদায় ১৩ হাজার টাকা

এরপরই হরিয়ানার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস৷ খাট্টার নারি বিদ্বেষী বলে দাবি তাদের৷ সরব হন বিভিন্ন নারিবাদী সংগঠনও৷ সমালোচনা শুরু হয় বিভিন্ন স্তরে৷

প্রবল সমালোচনার মুখে পড়ে এদিন তাঁর গতকালের করা মন্তব্যের হয়ে সাফাই দেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ তিনি বলেন, ‘‘মেলামেশা উভয়ের সম্মতিতে হয় আমি বলিনি৷ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷ ধর্ষণের মামলাগুলির তদন্ত রিপোর্টের উঠে আসা প্রবণতার ভিত্তিতে আমি ওই কথা বলেছিলাম৷ বিষয়টিকে রাজনীতির দৃষ্টিভঙ্গিতে না দেখে সামাজিক প্রেক্ষিতে দেখা উচিত৷’’

মুখ্যমন্ত্রী মন্তব্যকে ঘিরে বিতর্ক চরমে৷ খাট্টার সাফাই দিলেও সরকারকে পর্যদস্ত করতে আপাতত বিরোধীদের হাতিয়ার মুখ্যমন্ত্রীর করা মন্তব্যই বলে মনে করা হচ্ছে৷

The post ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের সমালোচনা, সাফাই দিলেন খাট্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ftn2xm

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez