Sunday, November 18, 2018

অমৃতসরে বিস্ফোরণে নিহত তিন, হামলায় খালসা জঙ্গিরা?

চন্ডীগড়: রক্তাক্ত অমৃতসর৷ নিরংকারী সৎসঙ্গের আশ্রমের সামনে হামলা আততায়ীদের৷ এই ঘটনায় তিন জন মারা গিয়েছে বলে খবর৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান৷ জানা গিয়েছে, বাইকে চড়ে এসেছিল হামলাকারীরা৷ বিস্ফোরণে জখম হয়েছেন কয়েকজন৷ সংখ্যাটা দু’ডজন হতে পারে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম৷

এই ঘটনায় জড়িত তিন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ৷ জানা গিয়েছে, দুটি বাইকে চেপে আশ্রমের সামনে আসে আততায়ীরা৷ একের পর এক গ্রেনেড হামলা করে তারা৷ সেই সঙ্গে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসে৷ মুহূর্তের মধ্যে তিন জন মারা যান৷ আহত হন আরও অনেকে৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

এই হামলার পর দিল্লি ও নয়ডায় জারি হয়েছে কড়া সতর্কতা৷

The post অমৃতসরে বিস্ফোরণে নিহত তিন, হামলায় খালসা জঙ্গিরা? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qRLazx

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez