Sunday, November 18, 2018

নির্মল বাঁকুড়া গড়ার লক্ষ্যে উদ্যোগ জেলা প্রশাসনের

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: নির্মল বাঁকুড়া গড়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন ও জেলা পরিষদ। গত এক সপ্তাহ ধরে জেলার গ্রামীণ এলাকাগুলিতে ধারাবাহিক প্রচার ও সচেতনতামূলক কর্মসূচী চলছিল৷ এরপর এইবার বাঁকুড়া শহরের মানুষকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হল।

রবিবার সকালে বাঁকুড়া শহরের তামলিবাঁধে এই উপলক্ষে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু, সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল প্রমুখ।

এদিনের এই ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্তের পাঁচশোরও বেশি প্রতিযোগী অংশ নেন। শহরের রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে করতালির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহিত করেন। তামলীবাঁধ ময়দানে দৌড় শুরু হয়ে ভৈরবস্থান-চাঁদমারিডাঙ্গা-কলেজ রোড হয়ে এসে আবার তামলীবাঁধ ময়দানে এই দৌড় শেষ হয়।

ম্যারাথন দৌড় শেষে এক অনুষ্ঠানে জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস জানান, নির্মল জেলা গড়ার লক্ষ্যে গ্রামীণ এলাকায় চার লক্ষ কুড়ি হাজার শৌচাগার ইতিমধ্যে তৈরি করা হয়েছে। শুধু শৌচাগার তৈরি করাই নয়৷ ব্যবহার বিষয়েও সাধারণ মানুষকে ধারাবাহিকভাবে সচেতন করার কর্মসূচী নেওয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে জেলার সব কটি ব্লক ও গ্রামে গ্রামে এই বিষয়ে নানান কর্মসূচী পালিত হয়েছে।

এই কর্মসূচীর অঙ্গ হিসেবেই গ্রামীণ এলাকার পর শহরের মানুষকে এই বিষয়ে সচেতন করতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। সোমবার জেলায় ‘বিশ্ব শৌচাগার দিবস’ উপলক্ষে রাজ্য স্তরের আধিকারিকদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান৷

The post নির্মল বাঁকুড়া গড়ার লক্ষ্যে উদ্যোগ জেলা প্রশাসনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Focmjo

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez