Sunday, November 18, 2018

কন্যাসন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া

মুম্বই : রবিবার সকালে কন্যাসন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া৷ মে মাসে হাশ হাশ ওয়েডিংয়ের ছবি আপলোড করে চমকে দিয়েছিলেন সকলকে৷ অগস্ট মাসে ট্যুইটারে নিজের প্রেগনেন্সির কথা প্রকাশ্যে এনে বেশ কন্ট্রোভার্সির মুখে পড়েছিলেন নেহা এবং অঙ্গদ৷

অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি চুপিসারে বিয়ে সেরেছিলেন তিনি৷ এমনই সমস্ত কটাক্ষের স্বীকার হন সেলেব দম্পতি৷ তিনি অবশ্য চুপ করে থাকেননি৷ কড়া জবাবও দিয়েছেন৷ প্রতিবাদ করেছিলেন সেই ট্রোলগুলিরও৷ যদিও সেসব এখন অতীত৷ সব ভুলে প্রথম সন্তানের খুশিতে আত্মহারা নেহা এবং অঙ্গদ৷

কয়েক সপ্তাহ আগেই মুম্বইয়ের একটি পাঁচতারা রেস্টুরেন্টে স্ত্রীয়ের জন্য বেবি শাওয়ারে একটি পার্টি হোস্ট করেছিলেন অঙ্গদ৷ যেখানে সলমনের পরিবারের সদস্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন করণ জোহার, মনিশ মালহোত্রা, প্রীতি জিন্টা সহ অনেকে৷

মে মাসের ১০ তারিখ সকাল সকাল করণ জোহরের ট্যুইটে নায়িকার বিয়ের খবর সামনে এসেছিল৷ অত্যন্ত সাদামাটা ভাবেই সম্পন্ন হয়েছিল শুভবিবাহ। উপস্থিত ছিলেন নবদম্পত্তির ঘনিষ্ট কিছু বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনরা। দিল্লির গুরুদ্বোয়ারে সম্পূর্ণ শিখ রীতি মেনেই নতুন জীবনে পা রেখেছিলেন এই তারকা জুটি।

The post কন্যাসন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qTRCpI

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez