Monday, November 26, 2018

আজও সমাজের সঙ্গে লড়াই করে চলেছেন ‘বিতর্কিত’ বৈশাখী

স্টাফ রিপোর্টার, কলকাতা: লড়াই৷ সেদিনও ছিল৷ আজও আছে৷
বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ গত কয়েকদিন ধরে বহু চর্চিত একটি নাম৷ মন্ত্রিত্ব-মেয়র পদ যাওয়ার পর শোভন চট্টোপাধ্যায়ের জীবনে কেউ কেউ তাঁকে ‘কালবৈশাখী’ আখ্যা দিয়েছেন৷ কিন্তু, এই বৈশাখীর জীবনেও বয়ে গিয়েছে বহু কালবৈশাখী৷ স্রোতের প্রতিকূলে গিয়ে সেই বড় বড় ঝড় তিনি একাই সামলেছেন৷ লড়াই করেছেন৷ জিতেওছেন৷

এই সংক্রান্ত আরও খবর: ফাঁস শোভন-বৈশাখীর চাঞ্চল্যকর ভিডিও!

সমাজে মহিলাদের অবস্থান নিয়ে একাধিকবার মুখ খুলেছেন৷ জানিয়েছেন তীব্র প্রতিবাদ৷ কিন্তু, ভাবেননি তাঁকেও অগ্নিপরীক্ষা দিতে হবে৷ চাকরিজীবনের শুরুতেই লড়াই শুরু হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের৷ ২০০১ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি৷ গঙ্গাসাগরের মতো প্রত্যন্ত এলাকায় ন্যাশানাল স্কলারের চাকরি মেনে নিতে পারেননি৷ আইনের দ্বারস্থ হয়েছিলেন বৈশাখী৷ আদালতের রায় তাঁর পক্ষেই গিয়েছিল৷

এরপর কলকাতার মিল্লি অল আমিন কলেজে অধ্যাপনার চাকরি৷ কিন্তু, একজন হিন্দু মহিলা মুসলিম কলেজে পড়াবেন, তা অনেকে মানতে পারেননি৷ বৈশাখীর উপর চাপ সৃষ্টি হয়৷ বৈশাখীর সরাসরি অভিযোগ ছিল, প্রয়াত তৃণমূল কংগ্রেসের সাংসদ সুলতান আহমেদের বিরুদ্ধে৷ তখন রাজ্যে শাসকের চেয়ারেও রয়েছে তৃণমূল৷ কিন্তু, পিছু হটেননি এই ন্যাশানাল স্কলার৷ ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানেও জয়ী হয়েছিলেন তিনি৷ জেতার পর ওই কলেজেই মাথা উঁচু করে ঢুকেছিলেন তিনি৷ এদিন যে কলেজ থেকে তাঁকে ‘কার্যত’ ঘাড়ধাক্কা’ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি আইনি লড়াই জিতে মিল্লি অল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষার চেয়ারে বসেন তিনি৷

এই সংক্রান্ত আরও খবর: হৃদয়ের কাপর্ণ্য নেই শোভনের: বৈশাখী

যে রাজনৈতিক দলই শাসকের চেয়ারে বসেছে, তাঁর সঙ্গেই ভাগ্যক্রমে সরাসরি সংঘাত তৈরি হয়েছে বৈশাখীর৷ কী সিপিএম, কী তৃণমূল৷ বৈশাখী বোঝেন, হাড়ে হাড়ে টের পেয়েছেন, ক্ষমতার বিরুদ্ধে লড়াই করার কী ফল৷ বন্ধু হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্যও কয়েকদিনে সমাজের একাংশের কাছে তিনি হয়ে গিয়েছেন ‘খলনায়িকা’৷ কিন্তু, তাতেও ‘কুছ পরোয়া নেহি’ বৈশাখীর৷ তাঁর দৃঢ় জবাব, ‘একটা লড়াই শেষ হতে না হতে আর একটা যখন লড়াই সামনে চলে আসে তখন এটা ভাবি না যে, কেন আমার জীবনটা মসৃণ হল না৷ আমি ভাবি আমার সন্তানের ভবিষ্যৎ যদি ভাল হয় তাহলে আমার এই লড়াই ব্যর্থ হবে না৷ কিন্তু, আমি মিথ্যের বেশাতি সহ্য করতে পারিনা’৷

এই সংক্রান্ত আরও খবর: বৈশাখী-রত্নার কাননে এবার চিকুর উদয়

শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করে বৈশাখী বলেন, ‘যিনি বিয়ের মধ্যে থেকে নিজের স্বামীকে ঠকালেন, তাঁর প্রতি সমাজের সহানুভূতি রয়েছে৷ অথচ একজন বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে এটা ভাবতে পারিনি৷ আসলে আমরা এখনও মধ্যযুগে বাস করছি৷ মনে হচ্ছে খাপ পঞ্চায়েত প্রথা চলছে’৷

বৈশাখী বুঝিয়ে দিয়েছেন, সেদিনও অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি, আজও করবেন না৷ অভিমানী বৈশাখীর একটাই আক্ষেপ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে কীভাবে এত সংবেদনহীনতা কেন?

এই সংক্রান্ত আরও খবর: বৈশাখী নয়,অন্য কারণ আছে: বিস্ফোরক সুজন

অতীতের আইনি জয় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে৷ বৈশাখী বিশ্বাস করেন, এবারের সামাজিক লড়াইয়েও তিনিই জিতবেন৷ অন্যায়, অপপ্রচার ঠিক একদিন তাঁর কাছে মাথা নত করবে৷ সমাজের বিরুদ্ধে আরও একটা লড়াইয়ে তাঁরই জিত হবে৷

The post আজও সমাজের সঙ্গে লড়াই করে চলেছেন ‘বিতর্কিত’ বৈশাখী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2rdh2Pr

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez