Monday, November 26, 2018

কিড স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার পার্লারের মালিক

স্টাফ রিপোর্টার, কলকাতা: কিড স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে পার্লারের মালিক নগেন্দ্র৷ বেলুড় থেকে গ্রেফতার করা হয় তাকে৷ এই ঘটনার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত সীমা এখনও পলাতক৷ তার খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে কলকাতা পুলিশের একটি দল৷

তদন্তকারীদের অনুমান ঘটনার পর পরই অন্য রাজ্যে পালিয়ে গা ঢাকা দিয়েছে সে৷ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত মহিলার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ ফোনের খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷

আরও পড়ুন: তথ্য কমিশনের নির্দেশ সত্ত্বেও কালো টাকার তথ্য দিল না মোদীর দফতর

তিলজলা থানায় এক তরুণী লিখিত অভিযোগ করেন, তপসিয়ার এক মহিলা তাকে বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখান৷ ওই মহিলার সঙ্গে তিনি পার্ক স্ট্রিট থানা এলাকার কিড স্ট্রিটে যান৷ সেই রাতে কয়েকজন যুবক জোড় করে তাকে গণধর্ষণ করে৷

সেই পাশবিক অত্যাচার দুই মহিলা ক্যামেরা বন্দী করে বলেও অভিযোগ৷ অভিযোগকারী তরুণী পার্ক স্ট্রিট থানায় বিষয়টি জানানোর কথা বললে, তাকে ভয় দেখানো হয়৷ ধর্ষণের ভিডিওটি দেখিয়ে বলা হয়, পুলিশকে জানালে ওই ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে৷

আরও পড়ুন: কান্দাহারের স্মৃতি উস্কে বিমান ওড়ানোর হুমকি কলকাতায়

অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ তল্লাশি শুরু করে৷ গ্রেফতার করা হয়, মহিলাসহ চারজনকে৷ রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদেরকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷

এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ অভিযুক্ত বাকি আরও দু’জনের খোঁজ চালায়৷ সোমবার ধরা পড়ে পার্লারের মালিক৷ পলাতক সীমার খোঁজে চলছে তল্লাশি৷ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে৷

The post কিড স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার পার্লারের মালিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FDLpsd

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez