Sunday, November 18, 2018

বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণে জমি কেনার প্রস্তুতি

শিলিগুড়ি: আকাশপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম বাগডোগরা বিমানবন্দর৷ শিলিগুড়ির এই বিমানবন্দর এবার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)৷

সম্প্রতি এ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের৷ তারা বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জমি কিনতে আগ্রহী৷ সেকথা তারা রাজ্য সরকারকে জানিয়েও দিয়েছে৷

আরও পড়ুন: নির্মল বাঁকুড়া গড়ার লক্ষ্যে উদ্যোগ জেলা প্রশাসনের

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, বাগডোগরার পরিকাঠামো বছরে ১০ লক্ষ যাত্রীর যাতায়াতের পক্ষে যথেষ্ট৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাগডোগরা দিয়ে যাত্রী যাতায়াতের সংখ্যা বাড়ছে৷ গত বছর প্রায় ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন বাগডোগরা দিয়ে৷ বিশেষ করে পর্যটনের মরশুমে ভিড় বাড়ে৷

এর ফলে বিমান পরিবহণ সংস্থাগুলির তরফ চাপ বাড়ছিল৷ তারা আরও বেশি বিমান বাগডোগরায় নামাতে আগ্রহী৷ কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ রাজি হতে পারছিল না৷ কারণ, তাদের পরিকাঠামো যথেষ্ট নেই৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে৷

আরও পড়ুন: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের সমালোচনা, সাফাই দিলেন খাট্টার

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক হয়৷ বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ১১০ একর জমি কেনা হবে বলে সিদ্ধান্ত হয়৷ এর জন্য বরাদ্দ করা হয় ২৫ কোটি টাকা৷ ওই টাকা রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনতে চায় বিমানবন্দর কর্তৃপক্ষ৷

সাধারণত বিমানবন্দর সম্প্রসারণের কাজে জমির প্রয়োজন হলে রাজ্য সরকার তা বিনামূল্যেই দেয়৷ এর আগে বাগডোগরা বিমানবন্দরকে ২৬ একর জমি দিয়েছিল রাজ্য সরকার৷ তখন বিমান ওঠানামার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানোর জন্য ওই জমি দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: অমৃতসরে বিস্ফোরণে নিহত তিন, হামলায় খালসা জঙ্গিরা?

প্রশাসনের একটি সূত্রের খবর, এবার জমি কিনতে হবে গঙ্গারাম চা-বাগানের মনি ডিভিশন থেকে৷ তার জন্য তাদের কাছে এই মুহূর্তে প্রয়োজনীয় অর্থ নেই৷

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, জমি পেলেই কাজ শুরু হবে৷ সময় লাগবে দুই থেকে আড়াই বছর৷ তবে তারা ২০২০র শেষ থেকে ২০২১-এর শুরুর মধ্যে এই পরিষেবা শুরু করতে বদ্ধপরিকর৷

আরও পড়ুন: বন্দুক উঁচিয়ে আরও এক যুবককে তুলে নিয়ে গেল জঙ্গিরা

The post বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণে জমি কেনার প্রস্তুতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2qPlEec

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez