Sunday, November 18, 2018

অভিজাত আবাসনে চুরি, গ্রেফতার পরিচারিকা

স্টাফ রিপোর্টার, কলকাতা: দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে চুরি৷ ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধা৷ সেই সুযোগেই পরিচারিকা আলমারি থেকে নগদ ৭০ হাজার টাকা ও দু’টি সোনার দুল চুরি করে৷ রবিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত পরিচারিকা শিলা মাহাতকে৷

আরও পড়ুন: পানের পিক বা গুটখার থুতু ফেললেই এবার স্পট ফাইন

অভিজাত আবাসন সাউথ সিটি৷ সেই আবাসনের দ্বিতীয় টাওয়ারর ফ্ল্যাট 5-H-এ একাই থাকতেন বৃদ্ধা শোভা বন্দ্যোপাধ্যায়৷ চলতি মাসের ৯ তারিখ বৃদ্ধার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে৷ খোয়া যায় নগদ ৭০ হাজার টাকা সহ সোনার গয়েনা৷ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা৷ তাঁর সন্দেহের তালিকায় ছিল পরিচারিকা শিলা মাহাত৷

বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ৷ খোঁজ শুরু হয় অভিযুক্তের৷ কালীঘাটের গোবিন্দ বোস লেনে গিয়ে জেরা করা হয় শিলাকে৷ পুলিশ সূত্রে খবর, জেরায় চুরির কথা স্বীকার করে সে৷ উদ্দার করা হয় চুরি যাওয়া নগদ ৭০ হাজারের ২৫,৬০০ টাকা ও সোনার গয়েনা৷ শিলা মাহাতকে গ্রেফতার করেছে পুলিশ৷ ফের প্রশ্নের মুখে ফ্ল্যাটে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা৷

The post অভিজাত আবাসনে চুরি, গ্রেফতার পরিচারিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2KbWAqK

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez