চেন্নাই: ভারতীয় ক্রিকেটের আঙিনায় বিরাট যদি ‘রানমেশিন কোহলি’ হয়, তবে রোহিতকে বলা যেতে পারে ‘রোহিত রেকর্ড শর্মা’৷
মারাঠা ব্যাটসম্যানের সময়টা এখন যেন ‘গোল্ডেন পিরিয়ড’৷ যাতেই হাত দিচ্ছেন মাথা উঁচু করে জিতে মাঠ ছাড়ছেন৷ অধিনায়কত্ব উপভোগ করার পাশাপাশি ব্যাট হাতে দারুণ সফল ‘হিটম্যান’৷ অধিনায়ক হিসেবে ধোনিকে মেন্টর মানেন৷ পূর্বসূরি ধোনির সেকেন্ড হোম চেন্নাইয়ে আজ আরও রেকর্ডের সামনে রোহিত৷
মঙ্গলে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন৷ মেগা ইনিংসের সুবাদে দিপাবলির আগেই রাতে ভক্তদের উপহার দেওয়া হয়ে গিয়েছিল রোহিতের৷ টি-টোয়েন্টি ক্রিকেটে রানের বিচারে টপকে গিয়েছিলেন সতীর্থ বিরাট কোহলিকে৷ হিটম্যানের ঝুলিতে এখন ২২০৩ রান৷ টি-টোয়েন্টিতে কোহলির রান এখন ২১০২৷
কোহলিকে টপকে যাওয়া পর সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচে এবার বিশ্বরেকর্ডের সামনে ‘হিটম্যান’৷ আর মাত্র ৬৯ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন রোহিত৷ টি-২০ ক্রিকেটে রানের বিচারে এখন শীর্ষস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল৷ কিউয়ি ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ২২৭১ রান৷
শুধু রানের বিচারের নই, ছয় মারার নজিরেও বিশ্বরেকর্ডের সামনে তারকা ব্যাটসম্যান৷ টি-টোয়েন্টিতে সাতটি ছয় হাঁকানেই গেইলকে ছুঁয়ে ফেলবেন হিটম্যান৷ টি-টোয়েন্টিতে সর্বাধিক ১০৩টি ছয় হাঁকানোর নজির রয়েছে গেইলের৷ ১০৩টি ছয় হাঁকিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে মার্টন গাপটিলও৷ এদিন সেই রেকর্ড ছুঁয়ে দিওয়ালির পর জোড়া বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারেন রোহিত৷
উল্লেখ্য মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নবাবের শহর লখনউয়ে আরও রেকর্ডবুকে নাম তুলে ফেলেন ভারতীয় ওপেনার৷ টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে চারটি শতরান হাঁকানোর নজির গড়েন ‘হিটম্যান’৷ রোহিতের পর টি-টোয়েন্টি তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো’র৷
The post বিরাটকে টপকেছেন, এবার দুটি বিশ্বরেকর্ডের দোরগোড়ার ‘হিটম্যান’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JWidv0
No comments:
Post a Comment