Sunday, November 11, 2018

২৩শে তেলেঙ্গানায় প্রচারে সোনিয়া

নয়াদিল্লি: ভোট ৭ই ডিসেম্বর৷ তার আগে প্রচার উত্তাপে সরগরম তেলেঙ্গানা৷ ২৩শে নভেম্বর তেলেঙ্গানার ওয়ারঙ্গলে প্রচারে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ওয়ারঙ্গলে একটি ব়্যালিতেও অংশ নেবেন তিনি৷

আরও পড়ুন: পদ্মাপারে ভোট: শাকিবকে ক্রিকেট চালিয়ে যেতে বললেন হাসিনা

প্রথমে বিজেপি বিরোধী সুর চড়া করলেও ক্রমশই তা ফিকে হয়ে যায় টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কণ্ঠে৷ শুরু হয় গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার পালা৷ কয়েক মাস আগেই রাজধানীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসেন রাও৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়৷ তাহলে কী বিধানসভা ভোটে বিজেপি-টিআরএস জোট এখন সময়ের অপেক্ষা!

আরও পড়ুন: ভোট বিপর্যয়ের মোকাবিলায় টানা প্রচারে মোদী

ভোট ঘোষণা হলেও গেরুয়া শিবিরের সঙ্গে জোট হয়নি টিআরএসের৷ তবে ভোটের পর যে হবে না তাও বলা যায় না৷ তাই দক্ষিণী সেই রাজ্যে প্রচারে ঝড় তুলে ভোটারদের মন পেতে মরিয়া হাত শিবির৷ দলের হেভিওয়েট নেতৃত্বকে প্রচারে নামাচ্ছেন তারা৷

আরও পড়ুন: রাফায়েলের মূল্য তো ‘ন্যাশনাল সিক্রেট’, রাহুলের উপহাস মোদী সরকারকে

চলতি মাসের ২৩ তারিখ ওয়ারঙ্গলে প্রচার করবেন সোনিয়া গান্ধী৷ তার পরেই ভোট প্রচারে সেখানে যাবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মেহেবুবনগর ও খাম্মামে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি ২৮ ও ২৯সে নভেম্বর৷ ছত্তিশগড় থেকে রাজস্থান, সমীক্ষায় উঠে এসেছে ওই দু’টি রাজ্যে বিজেপির পতন প্রায় নিশ্চিৎ৷ সেই হাওয়াকেই দক্ষিণী রাজ্যের ভোটে কাজে লাগাতে চায় কংগ্রেস শিবির৷

আরও পড়ুন: ‘লাভ-জিহাদের ছবি ‘কেদারনাথ’, ব্যান করার দাবি বিজেপির

১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় বর্তমানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির দখলে ৯০টি আসন রয়েছে৷ কংগ্রেস বিধায়কের সংখ্যা ১৩৷ বিজেপির ৫ ও টিডিপির ৩টি আসন৷ এআইএমআইএমের দখলে ৭টি ও সিপিএমের খলে রয়েছে ১টি বিধানসভা কেন্দ্র৷

আরও পড়ুন: সোমে ভোট, ২৪ ঘণ্টা আগে বীজাপুরে হামলা মাওবাদীদের

ভোটে বিধায়ক সংখ্যা বাড়িয়ে নেওয়াই এখন মুখ্য উদ্দেশ্য রাহুল গান্ধীর৷ প্রয়োজনে পরে জোটের কথা ভেবে দেখা যেতে পারে৷ উনিশের ফাইনালের আগে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গার ভোটকে সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে৷ আপাতত তাই সম্মানের লড়াইয়ে জিতে লোকসভার প্রস্তুতি শুরু করতে মরিয়া কংগ্রেস শিবির৷

The post ২৩শে তেলেঙ্গানায় প্রচারে সোনিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AYjDlZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez