নয়াদিল্লি: বহুচর্চিত পিএনবি দুর্নীতিতে মুখ্য অভিযুক্ত নীরব মোদীর বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিল ইডি৷ মোদীর প্রায় ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে৷ এর মধ্যে গয়না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যান্য সম্পত্তিও রয়েছে৷

প্রসঙ্গত, নীরব মোদীর আটক করা সম্পত্তির মধ্যে প্রায় ২২.৬৯কোটি টাকার হীরের গয়না রয়েছে, যেগুলি হংকং থেকে বাজেয়াপ্ত করা হয়৷ এছাড়া দক্ষিণ মুম্বইয়ে ১৯.৫ কোটি টাকার ফ্ল্যাট সিজ করা হয়েছে৷ এটি পূর্বী মোদীর নামে রেজিস্টার করা ছিল৷ ২০১৭ সালে এটি কেনা হয়েছিল বলে জানা গিয়েছে৷ এছাড়া সিঙ্গাপুর থেকে ৪৪কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে৷

এর পাশাপাশি নীরব এবং পূর্বীর নামে অন্য পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টও সিজ করা হয়েছে, যেখানে প্রায় ২৭৮ কোটি টাকার সম্পত্তি ছিল৷ বেশ কয়েকটি দেশে নীরব মোদীর সম্পত্তি সিজ করেছে ইডি৷

লন্ডনে প্রায় ৫৬ কোটি টাকার প্রপারটি, লন্ডনের একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করা হয়৷ এইসব সম্পত্তি ছাড়া নিউ ইয়র্কে ২১৬ কোটির সম্পত্তি আটক করেছে ইডি৷

The post BREAKING- মোদীর ৬৩৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P2sKXo
No comments:
Post a Comment