Monday, October 1, 2018

ইতিহাসের সন্ধিক্ষণে ভারতীয় ফুটবল

কুয়ালা লামপুর: মালয়েশিয়ায় কালো ঘোড়া হিসেবেই এএফসি চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছিল ভারতের ছোটরা। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামার আগে ইতিমধ্যেই সেই নামের প্রতি সুবিচার করেছে ভারতীয় ফুটবলের কনিষ্ঠ সদস্যরা। লক্ষ্য এবার বিশ্বকাপ। টুর্নামেন্টের সেরা চারটি দল আগামী বছর পেরুতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। তাই সোমবার দক্ষিন কোরিয়ার বিরুদ্ধে জয় মাইলস্টোন হয়ে থেকে যাবে ভারতীয় ফুটবলের ইতিহাসে।

ইতিহাস তৈরি করার সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাল ঠুকছেন ভারতের কোচ। আয়োজক দেশ হিসেবে গত বছর সুযোগ হলেও যোগ্যতা অনুযায়ী বিশ্বকাপের মঞ্চে এখনও খেলা হয়ে ওঠেনি ভারতীয় ফুটবল দলের। তাই প্রবল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে হারানো মানে আক্ষরিক অর্থেই মালয়েশিয়ায় ইতিহাস গড়বেন বিক্রম প্রতাপ সিং, রিজ ডেমেলোরা। প্রথমবার যোগ্যতা অর্জনের মাপকাঠি ছুঁয়ে হেডস্যার হিসেবে ইতিহাসে জায়গা করে নেবেন বিবিয়ানো ফার্নান্দেজ।

টুর্নামেন্টে এখনও অবধি কোনও গোল হজম করেনি ভারতীয় দল। রুখে দিয়েছে ইরানের মত শক্তিশালী দলকে। উল্টোদিকে প্রত্যেক ম্যাচেই এযাবৎ গোল করেছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে ম্যাচের সেরা বিজ্ঞাপন হয়ত এটাই। তবে কোরিয়া যতই কঠিন প্রতিপক্ষ হক না কেন, ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পিছনে তাকাতে নারাজ বিবিয়ানোর ছেলেরা। গ্রুপ পর্বে ১২ গোল করা এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলকে হারাতে মরিয়া তারা।

চলতি বছর জানুয়ারিতে অনূর্ধ্ব ১৬ দলের এএফসি চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ৯ কোটি টাকা বরাদ্দ করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সেই লক্ষ্যে এখনও অবধি স্বপ্নের দৌড় অব্যাহত বিক্রম প্রতাপ সিংয়ের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের। আর সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় মানে ষোলোকলা পূর্ণ হওয়া।

এর আগে ২০০২ অনূর্ধ্ব ১৬ দলের জার্ণি শেষ হয়েছিল কোয়ার্টার ফাইনালেই। সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেই ইতিহাসের যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকেই নজর বিবিয়ানো ফার্নান্দেজ এবং তাঁর ছেলেদের। প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে জয়ের পর শক্তিশালী ইরান এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ড্র করে কোয়ার্টারের যোগ্যাতা অর্জন করেছে ভারতের ছেলেরা। সেমিফাইনালেও ভাল ফুটবলের নমুনা রেখে দক্ষিণ কোরিয়া নামক হার্ডল টপকে যাক বিক্রমরা। বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে আবারও প্রতিষ্ঠা পাক ভারতীয় ফুটবল, স্লিপিং জায়ান্ট’রা আক্ষরিক অর্থে হয়ে উঠুক বিশ্ব ফুটবলের জায়ান্ট নেশন। আশায় বুক বাঁধছেন সমগ্র দেশবাসী।

The post ইতিহাসের সন্ধিক্ষণে ভারতীয় ফুটবল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NUnJnc

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez