সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, বেহালা: ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্কের পুজোর থিম অগ্নিকুণ্ড৷ পুজো মণ্ডপেই অগ্নিকুণ্ড তৈরি করে চলেছে কাঁচা মাটি পুড়িয়ে ইট তৈরির কাজ৷ প্রতিমা থেকে প্যান্ডেলের কারুকার্যে প্রয়োজনীয় সব ছাঁচে ঢালা মাটির জিনিস পোড়ানো চলছে সেখানেই৷
ইটের গায়ে লেখা ‘শ্রী দুর্গা মা’৷ রায়চকের ইটভাঁটা থেকে সেই ইটের তৈরি হয়েছে৷ অগ্নিকুণ্ডের ওপর রাখা রয়েছে হরেক রকমের মাটির জিনিস৷ মাটির জবা ফুল মাটির ধুনুচি সবই পুড়ে শক্ত হচ্ছে অগ্নিকুণ্ডের ওপর৷ ইটের গাঁথনি করে দরজা জানলা তৈরি করে একটা বিরাট বাড়ি তৈরি হয়ে গিয়েছে এসবি পার্কের পুজোয়৷ বাড়ি না বলে অট্টালিকা বলাই ভালো৷

তবে মণ্ডপের কোথাও রঙ তুলির ব্যবহার হয়নি৷ পুজোর কর্মকর্তা সঞ্জয় মুজমদার জানালেন “মণ্ডপ তৈরি করতে যা যা জিনিস ব্যবহার করা হচ্ছে তা সবই আগুনে পুড়িয়ে করা হচ্ছে৷ আমরা সব কিছু আগুনে পুড়িয়ে শুদ্ধিকরণ করে সবশেষে তা দেবীর কাছে সমর্পণ করব৷ আমাদের এখানে টেরাকোটার কাজ রয়েছে, সেরামিকের কাজ রয়েছে৷”

জুন মাসের প্রথম থেকে কাজ শুরু হয়েছে৷ মণ্ডপ তৈরি চলছে জোর কদমে৷ সেই সময় থেকেই মণ্ডপ তৈরির প্রতিটা জিনিস তৈরি হয়েছে মণ্ডপের মাঠেই৷ টেরাকোটা বা সেরামিকের জন্য নামকরা জায়গা বাঁকুড়ায় যাওয়া হয়নি বা সেখান থেকে আনানো নয়৷ আর একটি বিষয় জানলে চমকাতে হবেই৷
এই ক্লাব সরকারী আর্ট কলেজের স্নাতকোত্তরে পাঠরত ছেলে মেয়েরা এখানে সমস্ত নিয়মকানুন মেনে এই ক্লাবের পুজোয় ইন্টার্নশিপ করছে৷ এই কাজের বিনিময়ে তাদের হাতে পুজো উদ্যোক্তাদের তরফে কিছু জলপানি তুলে দেওয়া হবে৷ এই ব্যবস্থা শহরের বুকে এই প্রথম চালু হল এসবি পার্কের পুজোর হাত ধরে৷ ক্লাব এবং শিল্পীর তরফ থেকে শেই সব ইন্টার্নদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হবে৷

টেক্টস্টাইলের ছেলে মেয়েরা সেরামিকের ছেলেমেয়েরা আর্ট কলেজের ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছে এসবি পার্কের পুজোয়৷ স্থাপত্যশিল্পের মধ্যে দিয়ই দুর্গা প্রতিমাকে প্রতিষ্ঠা করতে চলেছে ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো৷ মণ্ডপ শিল্পী পার্থ দাশগুপ্ত৷ আগুনে পুড়িয়ে মণ্ডপ তৈরি হচ্ছে বলেই নাম দেওয়া হয়েছে ‘অগ্নিশুদ্ধি’৷ আগুনে শুদ্ধ হয়ে কাঁচা মাটি হয়ে উঠছে খাঁটি সোনা৷
The post আগুনে পুড়েছে ঠাকুরপুকুর এসবি পার্কের পুজো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P2slUS
No comments:
Post a Comment