রাশি, জোডিয়াক, হরস্কোপ এই সব শব্দগুলোতে বিশ্বাস আছে আপনার? কখনও কি মনে হয়েছে ভারতের সবথেকে সফল পুরুষদের কি রাশি? সম্প্রতি Barclays Hurun India rich list 2018 প্রকাশিত হয়েছে৷ এই তালিকায় ৮৩১জন ভারতীয়ের ওপর নজর রাখলে বোঝা যাবে সবথেকে সফল ব্যক্তিরা কোন কোন রাশির৷

বিত্তবান, সম্পদশালী ভারতীয়দের প্রায় ৫০ শতাংশ ৫ টি রাশির জাতক৷ এইসব রাশির মধ্যে কর্কট রাশি সবথেকে এগিয়ে রয়েছে৷ তালিকায় ১০.৫০শতাংশ কর্কট রাশির ব্যক্তিরাই রয়েছেন৷ এই রাশির মধ্যে শিল্পপতি গৌতম আদানি রয়েছেন যাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৭১,২০০ কোটি টাকা৷

এরপর কন্যা রাশি(৯.৭০ শতাংশ), মেষ(৯.৩ শতাংশ), বৃশ্চিক(৯.২ শতাংশ) এবং মকর রাশি(৯ শতাংশ) রয়েছে৷ কন্যা রাশিতে পাল্লোন জি মিস্ত্রি রয়েছেন, অব্যদিকে মেষ রাশি থেকে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মুকেশ আম্বানি৷ লুলু গ্রুপেপ ইউসুফ আলি বৃশ্চিক থেকে এবং গোদরেজের স্মিতা বি কৃষ্ণা মকর রাশি থেকে উল্লেখযোগ্য৷

এবার বাকি রাশিগুলির দিকে নজর দেওয়া যাক৷ সিংহ রাশি ৮.৫ শতাংশ, তুলা ৮.৪ শতাংশ, মীন ৮.১ শতাংশ, মিথুন ৭.৩ শতাংশ, বৃষ ৬.৯ শতাংশ, কুম্ভ ৬.৬ শতাংশ, ধনু ৬.৪ শতাংশ সাফল্যের তালিকায় রয়েছে৷
আবার এই তালিকার ৮৩১ জনের মধ্যে ২৩৩ জন হলেন মুম্বই থেকে৷

এরপর রয়েছে দিল্লি, এবং তারপর বেঙ্গালুরু৷ একটি হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর থেকে জানা যায়, সবথেকে বেশি সাফল্যের মুখ দেখেছে কর্কটজাত ব্যক্তিরা৷

The post ভারতের সবথেকে সফল ব্যক্তিরা কোন রাশির জানেন? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NTbXta
No comments:
Post a Comment