ভোপাল: পরাস্ত করতেই হবে প্রবল পরাক্রমী ভারতীয় জনতা পার্টিকে। রুখতে হবে দেশ জুড়ে গেরুয়া উত্থান। সেই উপলক্ষে জোট বাঁধল বিজেপি বিরোধী আটটি রাজনৈতিক দল।
চলতি বছরে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ওই তিন রাজ্যে বিজেপিকে পরাস্ত করতে জোট বদ্ধ হয়ে লড়াই করার কথা ঘোষণা করেছে অবিজেপি ওই আট দল।

আরও পড়ুন- হিন্দুরা আক্রান্ত হলে বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার
ওই আটটি রাজনৈতিক দল হচ্ছে লোকতান্ত্রিক জনতা দল, সিপিএম, সিপিআই, বহুজন সমাজবাদী পার্টি, গন্দোয়ানা গণতন্ত্র পার্টি, সমাজবাদী পার্টী, রাষ্ট্রীয় সামন্ত দল এবং প্রজাতান্ত্রিক সমাধান পার্টি।
সব দলের পক্ষ থেকেই জানানো হয়েছে যে দেশের গণতন্ত্র রক্ষার তাগিদেই তারা জোট বেধেছে বিজেপিকে পরাস্ত করতে। ওই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের পর লোকসভাতেও বিজেপিকে পরাস্ত করতে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। তিন রাজ্যেই আসন নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে সব দলের।
আরও পড়ুন- ভারত-পাক সমস্যা মেটাতে ফের দেশ ভাগের দাবি বিজেপি নেতার
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তালিকায় নেই প্রধান বিরোধী দল ভারতের জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এই দুই রাজনৈতিক দলই প্রথম থেকে বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে তৎপরতা দেখিয়েছিল। কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর থেকেই ফেডারেল ফ্রন্ট গঠন নিয়ে আওয়াজ তুলতে শুরু করেন তৃণমূল নেত্রী মমতা।

দুই বাম দল জোটে থাকার কারণেই আপাতত এই জোটে তৃণমূলকে ডাকা হয়নি বলে জানা গিয়েছে সূত্র মারফত। একই সঙ্গে আরও জানা গিয়েছে যে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়ে রয়েছে। দুই দলের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে কয়েক দফা বৈঠকও করে ফেলেছে। তবে বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের কোনও কথা হয়নি বলে দাবি করেছে বিএসপি নেতৃত্ব।
The post রাহুল-মমতাকে ছাড়াই জোট বাঁধল আট অবিজেপি দল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P1FE7R
No comments:
Post a Comment