Sunday, July 1, 2018

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৩৫ জনের মৃত্যুর আশঙ্কা

দেরাদুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ে গেল খাদে৷ অনেকের মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে বাস থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ১২ জন আহত বলে খবর৷ তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷  চার জনের অবস্থা আশঙ্কাজনক৷ বাসে যারা আটকে পড়ে আছেন তাদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে৷

রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তরাখন্ডের পওরি-গাড়ওয়ালে৷ সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের মধ্যে বাস পড়ে যায়৷ সরকারি ভাবে কিছু জানা না গেলেও অনুমান বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল৷ যেভাবে বাসটি খাদে পড়ে দুমড়ে মুছড়ে গিয়েছে তাতে অত্যন্ত ৩৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ জোরকদমে চলছে উদ্ধার কাজ৷

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান গাড়ওয়ালের পুলিশ কমিশনার দিলীপ জাওয়ালকার৷ তিনি জানান, এখনও অবধি ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ১২ জন আহত৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷

জানা গিয়েছে যাত্রী বোঝাই মিনিবাসটি বোয়ান থেকে রামনগরের দিকে যাচ্ছিল৷ পওরি-গাড়ওয়ালের কাছে আসতেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনাস্থলেই অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়৷

The post নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৩৫ জনের মৃত্যুর আশঙ্কা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tXSOJY

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez