Sunday, June 10, 2018

‘RSS মোদীকে খুন করে মুসলিমদের উপর দায় চাপাতে চাইছে’

নয়াদিল্লি: কিছুদিন আগেই খবর আসে, মাওবাদীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছে। আর এরপরই প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক ট্যুইট। যেখানে এক ছাত্রী দাবি করেছে যে, আসলে নাকি আরএসএস আর গডকড়ি মিলে মোদীকে হত্যার ছক কষছে। সেই দোষ চাপানো হচ্ছে মুসলিমদের উপর। এইভাবে মুসলিমদের উপর দয় চাপিয়ে তাদের পিটিয়ে মারার পরিকল্পনা করা হয়েছে বলেও উল্লেখ করেছে ওই ছাত্রী।

শনিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শহেলা রশিদ এই ট্যুইট করে। স্বাভাবিকভাবেই এই ট্যুইট হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গডকড়ির কাছেও পৌঁছে গিয়েছে সেই ট্যুইট। পাল্টা ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন,’‌ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাঁরা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’‌

গডকড়ির টুইট হুমকি পাওয়ার পরেও থেমে যাননি শহেলা রশিদ। পাল্টা গড়কড়িকে উদ্দেশ্য করে টুইট করে তিনি লিখেছেন, একটা ভুয়ো ট্যুইটেই দেশের তাবড় রাজনৈতিক নেতা বিচলিত হয়ে পড়লেন, তাহলে ভাবুন উমর খলিদ এবং তাঁর বাবাকে যখন অকারণে অপমানিত হতে হয় তখন তাঁদের কী অবস্থা হয়েছিল।

কিছুদিন আগেই পুনে পুলিশের হাতে মাওবাদীদের একটি চিঠি পৌঁছেছে। যাতে লেখা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজীব গান্ধীকে হত্যার ছকেই খুন করা হবে। সেই চিঠিতে সই ছিল মাওবাদী নেতা প্রকাশের। সেই চিঠিতে মোদীকে হত্যার পরিকল্পনাকে বলা হয়েছিল মোদী রাজের অবসান ঘটাতে হবে। চিঠিতে এও বলা হয়েছে যে, ‘মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী সরকার দেশের আদিবাসীদের জীবন বিপন্ন করে তুলছে। বিহার , পশ্চিমবঙ্গে হার সত্বেও মোদী ১৫টি রাজ্যে সাফল্যের সঙ্গে সরকার গঠন করেছে।’ মাওবাদদের শীর্ষ নেতৃত্ব সেই ছক কষতে শুরু করে দিয়েছে। মোদীর রোড-শো’ই টার্গেট মাওবাদীদের।

খবরটি প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসেছিলেন তাবড় রাজনীতিকরা। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম দাবি করেছিলেন পুরোটাই ভুয়ো পরিকল্পনা। বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন প্রধানমন্ত্রী বাড়তি নিরাপত্তা নেওয়া উচিত।

The post ‘RSS মোদীকে খুন করে মুসলিমদের উপর দায় চাপাতে চাইছে’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2McFz04

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez