কলকাতাঃ বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরছেন দিলীপ ঘোষ! গত কয়েকদিন ধরেই এই সংক্রান্ত জল্পনা চলছিল। বিষয়টি নিয়ে শুধুমাত্র জল্পনা করা হচ্ছে বলে স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা বিভ্রান্ত, তারা বিভ্রান্তি ছড়ায়। তাদের গিয়ে জিজ্ঞেস করুন। আমার আদর্শ বা কার্যপদ্ধতি নিয়ে কোনও বিভ্রান্তি নেই। শুধু তাই নয়।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপবাবু আরও বলেন, যে কাজ দল দিয়েছে সেটাই করে যাচ্ছি। তিন বছর সভাপতির মেয়াদ থাকে। আমি সফলভাবে সেই মেয়াদ শেষ করব এই আত্মবিশ্বাস রয়েছে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।
তাঁর দাবি, লোকসভায় অন্তত ২২টা সিট জিততে হবে বলে ইতিমধ্যে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার কাজ নিয়ে শীর্ষ নেতৃত্ব খুবই খুশি। এখানে ফল ভালো হচ্ছে। সদস্য বাড়ছে। তাই, এনিয়ে কোনও বিভ্রান্তি নেই। দলের মধ্যে অনেকে হয়ত অনাথ হয়ে পড়ছে, তারাই এসব রটাচ্ছে বলে মন্তব্য তাঁর। শুধু এই বিষয়ে নয়। একই সঙ্গে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ।
The post বিজেপির রাজ্য সভাপতির পদ নিয়ে এটা কি বললেন দিলীপ ঘোষ! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JyorjJ
No comments:
Post a Comment