Sunday, June 10, 2018

করেঙ্গে ইয়া মরেঙ্গে

মস্কো: একজন ফুটবলের রাজপুত্র অন্য জন ফুটবলের জাদুকর৷ দুজনের নামের পাশে রয়েছে একাধিক বিশ্বসেরা খেতাব৷ ব্যালন ডি’ অর কিংবা গোল্ডেন শ্যু, কী নেই বর্তমান ফুটবলের দুই কিংবদন্তির ওয়ার্ডরোবে! ফুটবলকে জীবনের প্রায় ১৫ বছরের বেশি সময় দিয়েছেন লিও মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ দুই দেশের দুই সেরা ফরোয়ার্ড তবুও অসম্পূর্ণ৷ কারণ সিআর সেভেন কিংবা এলএম টেন কেউই স্বাদ পাননি ফুটবল বিশ্বকাপের৷

লিও মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বয়স ৩০ পার করেছে ধরে নেওয়াই যায় পরের বিশ্বকাপে এই দুই ফুটবল প্রতিভাকে মিস করবে বিশ্ব৷ খুব স্বাভাবিকভাবেই বলা যায় এই বিশ্বকাপ ‘ডু অর ডাই’ লড়াই এই দুই কিংবদন্তি ফরোয়ার্ডের জন্য৷ আর্জেন্টিনার জার্সিগায়ে ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালে তিনটি বিশ্বকাপ খেলেছেন মেসি৷ এবং তিনবারই তাঁকে খালি হাতে ফিরিয়েছে বিশ্বকাপের মঞ্চ৷ নীল সাদাব্রিগেড শেষবার বিশ্বকাপ জিতেছে ১৯৮৬-এ ফুটবল ঈশ্বর মারাদোনার হাত ধরে৷

পোর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গল্পটাও একই রকম৷ পাঁচটি ব্যালন ডি’ অর পাশাপাশি পাঁচবারের জন্য ইউরোপ সেরার খেতাব৷ এরকম অনেক সম্মানই রয়েছে সিআর সেভেনের ঝুলিতে৷ কিন্তু আক্ষেপ ওই একটি৷ ২০০৬ , ২০১০ এবং ২০১৪ সালে পোর্তুগালের জার্সি গায়ে মাঠে নামলেও বিশ্বকাপ এখনও অধরা৷ রাশিয়া বিশ্বকাপ তাই সমানভাবেই জীবন মরণ লড়াই ফুটবলের ‘ব্যাড বয়ের’ জন্য৷

The post করেঙ্গে ইয়া মরেঙ্গে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sVoy1F

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez