নয়াদিল্লি: ফের ধাক্কা খেলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ নীতি আয়োগের বিশেষ আমন্ত্রিত সদস্যপদ থেকে তাকে সরিয়ে দেওয়া হল৷ তাঁর স্থানে এবার আসতে চলেছেন প্রকাশ জাভরেকর৷
প্রসঙ্গত, যে সময়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন স্মৃতি ইরানি, সেসময়ই তিনি নীতি আয়োগের ওই বিশেষ পদে আসীন হন৷ আর এবার তাঁর স্থানে প্রকাশ জাভড়েকর যিনি আবার বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীও৷ এছাড়া নীতি আয়োগে ইন্দ্রজিত সিংকেও যুক্ত করা হয়েছে৷
উল্লেখ্য, গত ১৫ মে তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব থেকে স্মৃতি ইরানিকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয় রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে, যিনি এতদিন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।৷ বর্তমানে তিনি বস্ত্র মন্ত্রকের দায়িত্বেই শুধুমাত্র রয়েছেন৷
গত এপ্রিল মাসে ভুয়ো খবর নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বিতর্কে চলে আসেন তিনি৷ ওই নির্দেশিকায় বলা হয়, কোনও সাংবাদিক ভুয়ো খবর প্রকাশ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশিকা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে একে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রচেষ্টা বলা হয়। পরে, প্রধানমন্ত্রীর নির্দেশে তা প্রত্যাহার করা হয়। এরপরই স্মৃতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব, এমনটাই জানা যায়।
The post ফের বড়সড় ধাক্কা খেলেন স্মৃতি ইরানি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LCfNBf
No comments:
Post a Comment