দেরাদুন: বদ্রীনাথ যাওয়ার পথে দুর্ঘটনা৷ বাস উলটে মৃত্যু হল ২ মহিলা পুণ্যার্থীর৷ আহত হয়েছেন আরও ১৫ জন৷ বদ্রীনাথ যাওয়ার পথে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের ওপর বাগেশ্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে৷
পুলিশ সূত্রে খবর মৃত মহিলাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান৷ অপর জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাঁর মৃত্যু হয়৷ উত্তরাখন্ডের তেহরি জেলার ঘটনা এটি৷ বদ্রীনাথ যাওয়ার পথে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ শ্রীনগরের একটি হাসপাতালে আহতদের ভরতি করা হয়েছে৷ প্রথমে আহতদের বাগি কমিউনিটি হেলফ সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে ৪ জনকে শ্রীনগরে স্থানান্তরিত করা হয়৷
মৃতদের নাম পরিচয় জানা গিয়েছে৷ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে মৃতদের মধ্যে একজন বছর ৬৪-র সুষমা জৈন৷ অপর জন ৫১ বছরের নিশা জৈন৷
এদিকে, এই বদ্রীনাথেই গত বছর দুর্ঘটনার কবলে পড়ে একটি হেলিকপ্টার। বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়ার কথা ছিল। এই ঘটনায় হেলিকপ্টারের পাঁচ তীর্থযাত্রী, দুই পাইলট সুরক্ষিত থাকলেও মৃত্যু হয় এক ইঞ্জিনিয়রের।
সকাল ৭টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে, টেক অফের সময় যান্ত্রিক গোলযোগের কারণে সঠিক উচ্চতা পায়নি হেলিকপ্টারটি। এর ফলেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার পরে পাইলট ও যাত্রীরা সুরক্ষিত থাকলেও শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বোর্ডে থাকা এক ইঞ্জিনিয়রের।
২০১৭ সালেই উত্তরাখণ্ডে বিষ্ণুপ্রয়াগের কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে শুক্রবার ধস নামে। এই ঘটনার জেরে আটকে পড়েন প্রায় ১৫০০ পুণ্যার্থী। গত কয়েকদিনে চামোলি জেলায় অবিরাম বৃষ্টির কারণেই হাতি পাহাড় এলাকায় ধস নামে এবং এর জেরে বিষ্ণুপ্রয়াগের কাছে বদ্রীনাথ জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়৷
শুধু রাস্তা পরিস্কারের কাজই নয়, বরং যোশীমঠ, কর্ণপ্রয়াগ, পিপালকোটি, গোবিন্দঘাট ও বদ্রীনাথ এলাকায় আটকে পড়া পর্যটকদের যাতে অসুবিধা না হয় তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়৷ সূত্রের খবর, পাহাড়ে গা ঘেঁষে বড় বড় পাথর রাস্তার উপর এসে পড়ে। ধস শুরু হতেই পর্যটকদের এগোনো আটকে দেওয়া হয়। ধসের কারণে হাইওয়ের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য এর আগেও ২০১৩ সালে বিশাল বড় ধসের ধটনার সাক্ষী ছিল কেদারনাথ। এই ঘটনায় ১১,০০০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল।
The post বদ্রীনাথের পথে বাস উলটে মৃত ২, আহত ১৫ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Mfz2BV
No comments:
Post a Comment