কলকাতা: অভিনয় তো ছিলই, প্রযোজনাতেও ভালই হাত পাকিয়ে ফেলেছেন অভিনেতা দেব৷ দেবের প্রযোজনা সংস্থার প্রতিটি ছবিই সুপারহিট৷ স্বাভাবিকভাবেই দেবের ফ্যান ফলোয়িংও বেড়েই চলেছে৷ তবে এসব ছাড়াও আরেকটা জিনিসও রয়েছে যা দেবকে অন্যান্য তারকাদের থেকে আলাদা করে৷ তা হল অভিনেতার প্রমোশনের স্টাইল৷
হলিউড এবং বলিউডে যে পদ্ধতিতে ছবি প্রচার করা হয় সেই পদ্ধতিগুলো বেশ ইউনিক৷ সেই ধরণের প্রক্রিয়াই টলিউডে নিজের কায়দায় চালিয়ে সকলকে তাক লাগাচ্ছেন দেব৷ ‘কবীর’ ছবির বিভিন্ন রকমের প্রচার করে সিনেমহলকেও অবাক করে দিয়েছেন সম্প্রতি তাঁর আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’ ছবি রিলেটেড একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে৷
ছবিটিতে একটি লাল রঙের সাইকেল৷ পাশে লেখা, “প্রথমে একটি বাইসাইকেল ছিল৷ এরপর কী আসতে চলেছে বলতে পারবেন?” এক একটা ছবির রকমারি প্রমোশনের খেলায় মজেছেন সুপারস্টার৷ এর আগেও ‘কবীর’ ছবির জন্য শহরের একটি মলে এসটিএফের টিমকে নিয়ে প্রচার করেছিলেন৷ তেমন এই গেসিং গেম শুরু করেছেন নিজেদের ফ্যানদের জন্য৷
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে কখনও ছবির নায়িকার নাম আন্দাজ করতে বলেন, তো কখনও ছবির দ্বিতীয় পোস্টারের কেমন হবে তা গেস করতে বলেন৷ ফ্যানদের এমন ইন্টারেস্টিং খেলার নেশায় আটকে রেখেছেন হিরো৷ যেকোন ছবি মুক্তির আগে হোক কিংবা পড়ে, সিনেপ্রেমীদের এনগেজ করে রাখার সঙ্গে এবং বেশ ভালই এন্টারটেন করার ক্ষমতা রাখেন দেব৷ ‘হইচই আনলিমিটেড’র প্রথম পোস্টারে বাচ্চাদের সাইকেলে বসেছিলেন ছবির নায়করা৷ এবার দ্বিতীয় পোস্টার মুক্তি হওয়ার সময় হয়ে এসেছে৷ সেটাই জানান দিলেন নিজের ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে৷

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে লিখেছেন, “প্রথম পোস্টারে তো বাইসাইকেল ছিল৷ দ্বিতীয় পোস্টারে কী থাকবে বলে মনে হয় আপনার? আন্দাজ করতে থাকুন৷ আর কমেন্ট করতে থাকুক৷” বিশাল ফ্যান ফলোয়িংকে বিনোদনের ডেইলি ডোজের নতুন রকমের পন্থায় দেব সহ মজেছে ভক্তকূলও৷
পোস্ট করার সঙ্গেই সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি৷ দেব-ভক্তরা নিমেষের মধ্যে কমেন্ট করতে শুরু করেছে৷ কেউ কেউ লিখেছেন বাইক, কেউ কেউ লিখেছেন এরোপ্লেন৷ অনেকে তো ভাবছেন সাইকেল রেস নিয়েই হয়তো তৈরি হয়েছে ছবির গল্প৷ অনেকেই আবার ভাবতে বসেছেন রিকসাও আসতে পারে৷ পাল্কি, বাইক, ট্রাইসাইকেল প্রভৃতি সবকিছুই ধীরে ধীরে ঢুকছে ফ্যানদের তালিকায়৷ এই আন্দাজের খেলায় একবার ঢুকলে বেরনো কিন্তু বেশ মুশকিল৷
‘হইচই আনলিমিটেড’ ছবিটি নিয়ে যতটা হাইপ উঠেছে সবটাই ভালো খারাপ মিলিয়ে৷ মিমি এবং প্রিয়াঙ্কা ছবিটির কাজ মাঝপথে ছেড়ে দেন৷ যদিও কী কারণে ‘হইচই আনলিমিটেড’র টিম থেকে পিছিয়ে আসেন তা এখনও জানা যায়নি৷ নিন্দুকদের মতে মিমি এবং প্রিয়াঙ্কা, দেবের ওপর ঠিক ভরসা করে উঠতে পারছেন না৷ যদিও এসবের পরও ছবির কাজ বেশ ভালই চলছে৷ উজবেকিস্তানে জমিয়ে শ্যুটিং করছে গোটা টিম৷
The post দেবের সঙ্গে নেমে পড়ুন গেসিং খেলায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Jv5AtG
No comments:
Post a Comment