ঢাকা: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এতিহাদ এয়ারওয়েজ তাদের বাংলাদেশ রুট বন্ধ করে দিচ্ছে৷ আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে৷ এমনই জানিয়েছে সংস্থাটি৷ ফলে কর্মচ্যুত হচ্ছে সংস্থার বাংলাদেশি কর্মীরা৷ আসন্ন ইদ উৎসবের আগেই এমন খবরে তাঁরা বিপর্যস্ত৷ গত ১২ বছর ধরে একটানা ঢাকা থেকে উড়ান পরিচালনা করছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিমান সংস্থাটি৷
শুধু এতিহাদ নয়, আমিরশাহীর আরও এক গুরুত্বপূর্ণ বিমান সংস্থা ফ্লাই দুবাই তাদের চট্টগ্রাম থেকে উড়ান বন্ধ করে দিয়েছে৷
এতিহাদ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট বন্ধের তথ্য আগেই বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার ও ট্রাভেল এজেন্টদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে৷ তাতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এতিহাদ ঢাকা থেকে নিজস্ব বিমানে ফ্লাইট পরিচালনা করবে না।
তবে যারা আগেই ১ অক্টোবরের পরের ফ্লাইটের টিকিট কেটেছেন তাদেরকে ঢাকা থেকে জেট এয়ারওয়েজের মাধ্যমে মুম্বই, দিল্লি বা কলকাতা হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এতিহাদ ও জেট এয়ারওয়েজ পার্টনার৷ আরও বলা হয়েছে, তবে যারা ঢাকা থেকে সরাসরি আবুধাবির ফ্লাইট বুকিং করেছেন তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাধ্যমে নিয়ে যাওয়া হবে৷
রুট গোটানো প্রসঙ্গে বাংলাদেশে এতিহাদ এয়ারওয়েজের সেলস ম্যানেজার শামিমুল ইসলাম জানিয়েছেন, কেন রুট বন্ধ হচ্ছে এই বিষয়টি হেড অফিস আমাদের জানায়নি। তবে কারণগুলোর মধ্যে জিএসএ একটি কারণ হতে পারে। তবে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে না। কোড শেয়ারের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে জেট এয়ারওয়েজ। কোনও চার্জ ছাড়াই কেউ চাইলে টিকিটি রিফান্ড করতে পারবেন।
The post ইদের আগেই চাকরি হারানোর খবর পেলেন এতিহাদ কর্মীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JFtqlY
No comments:
Post a Comment